০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওড়িশা বিধানসভায় পদ্ম ধাক্কায় নবীন যুগের অবসান 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ লোকসভা নির্বাচনের ফলের সঙ্গেই ওড়িশায় বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। লোকসভার নিরিখে সমগ্র দেশে ঠোক্কর খেলেও এখানে চওড়া হয় বিজেপির হাসি। উল্টোদিকে ধাক্কা খেল নবীন পট্টনায়েকের বিজেডি। এমনকি ওড়িশার মুখ্য়মন্ত্রী নবীন পট্টনায়েক পিছিয়ে পড়েন তাঁর অন্যতম শক্ত ঘাঁটি কান্তাবাঞ্জিতে । যদিও হিঞ্জলি আসনে এগিয়ে ছিলেন নবীন পট্টনায়েক। পাঁচ দফার পরে এই নিয়ে ষষ্ঠ দফার জন্য লড়ছেন নবীন। কিন্তু এবার তাঁর দলও মুখ থুবড়ে পড়েছে ওড়িশা বিধানসভা নির্বাচনে।

মোট ১৪৭ টি আসনের বিধানসভায় সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ৫৬ টি আসনে জিতেছে পদ্ম শিবির। এগিয়ে আছে ২২টি আসনে। অন্যদিকে বিজু জনতা দল ৩৯টি আসনে জয় লাভ করে এবং এগিয়ে আছে ১২টি আসনে। এই বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস ৯টি আসনে জয়লাভ করে, এগিয়ে আছে ৩টি আসনে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব, ভোট চলতি সপ্তাহে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওড়িশা বিধানসভায় পদ্ম ধাক্কায় নবীন যুগের অবসান 

আপডেট : ৪ জুন ২০২৪, মঙ্গলবার