পুবের কলম প্রতিবেদক: কিছুদিন আগে গ্রেফতার হয়েছে পাকিস্তানি গুপ্তচর ভক্তবংশী ঝাঁ। কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার হওয়া সেই জঙ্গীকার্যকলাপের ছক রচনা করা যুবককে নিয়ে বড় খবর। জানা গিয়েছে, বালি ব্রিজে নাশকতার ছক কষেছিল কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার হওয়া সেই ভক্তবংশী ঝাঁ।
আরও পড়ুন:
এ নিয়ে তদন্তকারীদের অনুমান, জঙ্গিরা মূলত বালি ব্রিজ এবং ব্রিজ সংলগ্ন একটি মন্দিরে নাশকতার ছক করেছিল।
কিন্তু তার আগেই ভক্তবংশী পুলিশের হাতে ধরা পড়ে। গোয়েন্দাদের অভিযোগ, ওই ব্যক্তি কলকাতায় এসে বালি ব্রিজের বিভিন্ন ছবি এবং বালি ব্রিজ সংলগ্ন একটি মন্দিরের ছবি পাকিস্তানিএক মহিলাকে পাঠায়। অভিযোগ, ওই মহিলা পাকিস্তানি ইন্টেলিজেন্সি ব্যুরোর হয়ে কাজ করে ৷আরও পড়ুন:
জানা গিয়েছে, গোপন সূত্রে তথ্য পেয়েই বিহারের বাসিন্দা পাকিস্তানেরওই গুপ্তচর ভক্তবংশী ঝাঁকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা গ্রেফতার করেন। তার বিরুদ্ধে অভিযোগ, ওই ব্যক্তি চেন্নাই, কলকাতা, দিল্লি-সহ একাধিক জায়গায় গোপন ছবি তুলে পাকিস্তানি এক মহিলার কাছে পাঠিয়ে সাহায্য করেছে।
ইতিমধ্যেই বিহারে কলকাতা পুলিশের এসটিএফের একটি বিশেষ ইউনিট ভক্তবংশী ঝাঁয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায়। তার কাছে কিছু চ্যাট ও ভিডিয়ো উদ্ধার করেছে পুলিশ। তল্লাশিতে এসটিএফের হাতে আসা বেশকিছু ছবি এবং গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ।আরও পড়ুন:
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টে একটি মামলা চলছে যেখানে পাকিস্তানি লোক ভারতীয় সেনাবাহিনীর মধ্যে রয়েছে বলে অভিযোগ।এরই মধ্যে ফের ভক্তবংশী ধরা পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। সবদিক খতিয়ে দেখতে পুলিশ।