বেলুচিস্তান, ২৯ মে: পাকিস্তানের ভয়াবহ বাস দুর্ঘটনা। বেলুচিস্তান প্রদেশে টায়ার ফেটে খাদে পড়ল যাত্রী বোঝায় বাস। ঘটনায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন আরও ২২ জন।
বুধবার ঘটনাটি ঘটেছে বেলুচিস্তানের ওয়াশুক জেলায়।আরও পড়ুন:
পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বেলুচিস্তান প্রদেশের ওয়াশুক জেলায় যাত্রীবাহী একটি বাসের টায়ার ফেটে খাদে পড়ে যায়। ঘটনায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন নারী ও তিনটি শিশু রয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছায় উদ্ধারকারী দল। দুর্ঘটনায় আহত প্রায় ২২ জনকে উদ্ধার করে বাসিমার সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।আরও পড়ুন:
বাসিমার সহকারী কমিশনার (EC) ইসমাইল মেঙ্গল জানিয়েছেন, ৪৫ থেকে ৫০ জন যাত্রী নিয়ে বাসটি রাতে তুরবত থেকে কোয়েটার দিকে যাচ্ছিল। ভোর ৫টার দিকে বাসের একটি টায়ার ফেটে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃতদের প্রতি শোক প্রকাশ করেছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি।