পুবের কলম ওয়েবডেস্ক: ক্যাম্পাসে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ার অপরাধে তিন ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে সাসপেন্ড করলো বেঙ্গালুরুর একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। কলেজের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়ায়  ওই তিন পড়ুয়ার বিরুদ্ধে এই স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে।ওই তিন পড়ুয়া হলেন আরিয়ান, দিনাকর এবং রিয়া রবিচন্দ্র । ওই তিন ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে প্রাথমিক ভাবে গ্রেফতার করা হলেও পরে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়। ওই তিন পড়ুয়াই নাবালক প্রত্যেকের বয়স ১৮ বছরের  নিচে।

অভিযুক্ত পড়ুয়াদের  অভিভাবকদেরও তলব করা হয় কলেজে।  গ্রেফতার হওয়া পড়ুয়ারা জানিয়েছে নিছক মজা করতে গিয়েই তারা এই কান্ড ঘটিয়ে ফেলিয়েছে। তাদের অন্য কোন উদ্দেশ্য ছিলনা।

পুলিশও জানিয়েছে এই ঘটনার সঙ্গে কোন আন্তর্জাতিক যোগাযোগ নেই।  ঘটনাটি বেঙ্গালুরুর নিউ হরিজন কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের  কলেজে প্রতিবারের মতোই আগামী ২৫ ও ২৬ নভেম্বর বাৎসরিক অনুষ্ঠান রয়েছে।

বসবে শিল্পীদের নাচ-গানের আসর ও অন্য অনুষ্ঠান। তার প্রস্তুতি চলাকালীন ঘটনাটি ঘটে।  আচমকাই আরিয়ান, দিনাকর এবং রিয়া পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে বসে। সেই সময় তাদের এক সহপাঠী পুরো ঘটনাটার ভিডিও রেকর্ডিং করে। এরপর তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ।
 যদিও বাকি পড়ুয়ারা ওই তিনজনকে জয় হিন্দ এবং জয় কর্ণাটক স্লোগান দিতে বাধ্য করে। এরপর  বেঙ্গালুরুর ওই কলেজ তিন পড়ুয়াকে সাসপেন্ড করে। গ্রেফতার করে পুলিশ । যদিও পরে তারা জামিনে মুক্তি পায়।  পুলিশ জানিয়েছে আরিয়ান, দিনকর এবং রিয়ার বিরুদ্ধে  ভারতীয় দন্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। কোন আন্তর্জাতি  যোগ না থাকলেও  ওই পড়ুয়াদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ।