পুবের কলম ওয়েবডেস্ক :
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বৃহস্পতিবার (২১ মে) তেহরান সফরে গেছেন । ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা ও পরামর্শ প্রক্রিয়ায় পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।
ইসলামাবাদ এক মাসেরও বেশি সময় ধরে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সম্ভাব্য চুক্তি বা সমঝোতা আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেখানে বর্তমানে দুই পক্ষের মধ্যে একটি দুর্বল যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।