পুবের কলম ওয়েব ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক শান্তি সম্মেলনের ডাক দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এক সাক্ষাৎকারে এই আহ্বান জানিয়েছেন ৮৭ বছর বয়সী ফিলিস্তিনি প্রেসিডেন্ট। পশ্চিম তীরের রামাল্লাহ শহরে নিজ কার্যালয় থেকে মাহমুদ আব্বাস বলেন, 'আমি সবসময়ই শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে। আমার প্রস্তাব হল একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজন করে গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুসালেমের সমন্বয়ে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হোক।'
আরও পড়ুন:
তাঁর কথায়, 'তবে সবার আগে প্রয়োজন গাজা যুদ্ধের অবসান।
কারণ অতীতের যে কোনও সময়ের তুলনায় গত দু’মাসে ইসরাইল ও ফিলিস্তিনের সংঘাত খুবই বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে এবং গাজার যুদ্ধের আঁচ ব্যাপকভাবে টের পাচ্ছেন পশ্চিম তীরের ফিলিস্তিনিরাও। পশ্চিম তীরের ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে সংঘাত বাড়ছে ফিলিস্তিনিদের।’আব্বাস আরও বলেন, 'আমি মনে করি, একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন কেবল গাজার যুদ্ধাবসান কিংবা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই নয়, বরং ফিলিস্তিনি ও ইসরাইলিদের পরস্পরের প্রতি বৈরী মনোভাব দূর করতেও সহায়ক হবে।'
আরও পড়ুন:
প্রসঙ্গত, স্বাধীন ফিলিস্তিনের দাবিতে আন্দোলনরত রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলো ১৯৬৪ সালে পিএলও বা পিএ জোট গঠন করে। শুরুর দিকে ইসরাইলের বিলুপ্তি ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে গেলেও পরে ১৯৮৩ সালে সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইসরাইলকে স্বীকৃতি দেয় পিএলও।
এই স্বীকৃতি দানের কয়েক বছর পর ১৯৮৩ সালে গঠিত হয় সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। এই গোষ্ঠী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ইসরাইলের বিলুপ্তি ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। ২০০৬ সালের নির্বাচনে জয়ী হয়ে গাজা উপত্যকা দখল করে হামাস। তারপর থেকে এখনও ক্ষমতাসীন রয়েছে এই গোষ্ঠীটি। হামাসের শীর্ষ নেতাদের অধিকাংশই থাকেন কাতারে, আর মধ্যম সারির নেতারা লেবাননে রয়েছেন।আরও পড়ুন: