পুবের কলম,ওয়েবডেস্ক: ভোটের দিন ছুটির ঘোষণা রাজ্যের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গুলির। রাজ্যের যে সকল জেলায় যে সব এলাকায় পঞ্চায়েত নির্বাচন হবে, সে সব ক্ষেত্রে এই ছুটির ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, পঞ্চায়েত নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকে দফায় দফায় অশান্তির ঘটনা প্রকাশ্যে এসেছে। এমনকী কেন্দ্রীয় বাহিনী নিয়েও হয়েছে বিস্তর জলঘোলা।
অবশেষে স্থির হয়েছে, ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে সম্পন্ন হবে বাংলায় এক দফায় পঞ্চায়েত ভোট। ভোটের দিন রাজ্যের জেলার যে সকল এলাকায় নির্বাচন হবে সেখানেই ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী কর্মীরা সবেতনে ছুটি পাবেন বলেও জানানো হয়েছে। পুরসভা এলাকায় থাকেন কর্মসূত্রে, অথচ তিনি পঞ্চায়েত এলাকার ভোটার, তাঁরাও পাবেন ছুটি। এই প্রসঙ্গে আগেই নির্দেশিকা জারি করেছিল রাজ্য শ্রম দফতর।আরও পড়ুন:
শ্রম দফতরের বিজ্ঞপ্তি জেলা শাসকদের কাছে পাঠায় নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, সবেতনে ছুটির বিষ্যটি মঞ্জুর করেছে অর্থ দফতর। গত কয়েকদিন ধরে শাসক-বিরোধী সকল রাজনৈতিক দলগুলি প্রচার চালিয়েছে। ভোট ময়দানে প্রচারে নেমেছেন মমতা, অভিষেক থেকে শুভেন্দু অধিকারী সকলে।