পুবের কলম, ওয়েবডেস্ক:  কতটা গুরুত্ব সহকারে ভারত খুনের চেষ্টা মামলার তদন্ত করছে সে দিকে দৃষ্টি রাখবে আমেরিকা। মার্কিন নাগরিক ও খালিস্তানপন্থী নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুকে খুনের চেষ্টার মামলায় এক ভারতীয়কে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে পেশ করা অভিযোগপত্রে পুলিশ আরও জানিয়েছে, ওই ভারতীয় পান্নুকে খুনের জন্য এক ভাড়াটে খুনি নিয়োগ করেছিলেন।

আমেরিকা জানিয়ে দেয়, বিষয়টিকে গুরুত্ব সহকারেই দেখছে তারা। এরপর ভারত ঘোষণা করে, খুনের চেষ্টার মামলায় ভারতীয়ের যুক্ত থাকার বিষয়ে তদন্ত হবে। আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথু মিলার জানিয়েছেন, ভারত যেহেতু তদন্তের আশ্বাস দিয়েছে তাই আপাতত সে দিকেই দৃষ্টি থাকবে তাদের। তদন্তের ফলাফল দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।