পুবের কলম ওয়েব ডেস্ক: ইন্টার মিনানকে ৫ - ০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। দল চ্যাম্পিয়ন হওয়ার পরেই উৎসব শুরু হয় প্যারিসে। কিছুক্ষন পরেই উৎসবের ভয়ানক রূপ ধরা পড়ল। মারা গেলেন দু ' জন।
আহত হলেন পুলিশ কর্মী সহ বহু মানুষ। গ্রেফতার করা হয়েছে ৫০০' র বেশি লোককে।আরও পড়ুন:
প্রথমে গান করে, ক্লাবের নামে জয়ধ্বনি দিয়ে, বাজি ফাটিয়ে উৎসব করছিলেন পিএসজি সমর্থকেরা। বাজির আগুন ছড়িয়ে পড়ছিল চারিদিকে।
আগুন লাগানো শুরু হয় বিভিন্ন দোকানে, গাড়িতে। আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ১৭ বছরের এক কিশোরের বুকে ছুরি মারা হয়। পরে সে মারা যায়। গাড়ির ধাক্কায় মৃত্যু হয় আর এক যুবকের। আইফেল টাওয়ারের রং বদলে পিএস জি 'র জার্সির রঙে রাঙিয়ে দেওয়া হয়।আরও পড়ুন:
ফ্রান্স সরকারের তরফ থেকে জানানো হয়, এই ঘটনায় আহত হয়েছেন ২০০ জন, গ্রেফতার করা হয়েছে ৫৫০ জনকে। ২৬৫টি গাড়িতে আগুন লাগানো হয়েছে।
আরও পড়ুন:
জার্মানির মিউনিখে ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরে মাঠেও ঢুকে পড়েন পিএসজি সমর্থকেরা। কেউ গান গাইছিলেন, কেউ ক্লাবের পতাকা নিয়ে দৌড়াচ্ছিলেন, কেউ মশাল হাতে আনন্দ প্রকাশ করছিলেন।