পুবের কলম ওয়েবডেস্ক: কলকাতা হাইকোর্টে শুক্রবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করলেও একাধিক শর্ত বেঁধে দিয়েছেন আদালত।
আরও পড়ুন:
শর্ত অনুযায়ী, বিচার শেষ না হওয়া পর্যন্ত তিনি কোনও সরকারি পদে থাকতে পারবেন না, তবে জনপ্রতিনিধি হিসেবে এলাকায় কাজ করতে পারবেন। তাঁকে পাসপোর্ট জমা দিতে হবে, মাসে একবার তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে এবং নিম্ন আদালতের এলাকা ছেড়ে যাওয়া যাবে না।
আরও পড়ুন:
আইনজীবীদের দাবি, নিয়োগ দুর্নীতির সব মামলাতেই জামিন পেলেন পার্থবাবু। তবে জেল থেকে মুক্তি পেতে এখনও কিছুটা সময় লাগবে, কারণ সুপ্রিম কোর্ট এর আগে নির্দেশ দিয়েছিল, এক মাসে চার্জ গঠন এবং দুই মাসে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন:
উল্লেখ্য, ২০২২ সালে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকেও বিপুল টাকা উদ্ধার হয়েছিল। বর্তমানে তিনিও জামিনে মুক্ত।