নাজমুল সর্দার, দক্ষিণ দিনাজপুর: দীর্ঘ পাঁচ বছর বাদে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম গ্রাম পঞ্চায়েত বিজেপির হাত থেকে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পার্থ ঘোষকে প্রধান এবং পূর্ণিমা মণ্ডলকে উপপ্রধান করে এদিন পতিরাম গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। এবার পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েতের ২১টি আসনের মধ্যে ১৭টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতায় পতিরাম গ্রাম পঞ্চায়েত দখল করে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন:

নবনির্বাচিত প্রধান পার্থ ঘোষ বলেন, ‘এলাকার ড্রেন, লাইট এবং রাস্তাঘাটের উন্নতিতে তিনি প্রথম পদক্ষেপ গ্রহণ করবেন।’ এদিনের এই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে উপস্থিত সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আবির খেলায় মেতে উঠেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা।
আরও পড়ুন:
