পুবের কলম, ওয়েবডেস্ক: হামাসের হামলার জবাব দিতে এক রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরাইল। পুরো গাজা প্রায় ধবংসস্তূপে পরিণত হয়েছে। গোলা-বারুদের উপর বসে রয়েছে গাজা। হামলায় গাজায় হাজারের বেশি ভবন গুঁড়িয়ে গেছে।
বাস্তুচ্যুত হয়েছে আড়াই লাখের বেশি মানুষ। জল, খাবার ও বিদ্যুৎ নেই। দুর্বিষজ জীবন কাটাচ্ছে গাজার মানুষ। পালানোর কোনও পথ নেই। জীবন বাঁচাতে হাসপাতালগুলি ও স্কুলগুলিতে আশ্রয় নিচ্ছে অসহায় মানুষ।আরও পড়ুন:
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গালান্ত সেনাদের স্থল অভিযানের প্রস্তুতির কথা জানিয়ে হামাসকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।
আরও পড়ুন:
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গালান্ত বলেছেন, তিনি সেনাদের ওপর থেকে সব বিধি-নিষেধ তুলে নিয়েছেন। তিনি বলেন, গাজা কখনোই আর আগের অবস্থায় ফিরে আসবে না।
ইসরায়েলি অবরোধের কারণে জ্বালানির অভাবে গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটি স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলে বন্ধ হয়ে গেছে। এতে কার্যত বিদ্যুৎহীন হয়ে পড়েছে পুরো অঞ্চল।আরও পড়ুন:
গত শনিবার যুদ্ধ শুরু হওয়ার পর গতকাল পর্যন্ত হামাসের হামলায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত এবং আড়াই হাজারের বেশি আহত হয়েছে, তাদের মধ্যে ১৬৯ জন ইসরায়েলি সেনা রয়েছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় ২৬০টি শিশুসহ এক হাজার ৫৫ জন ফিলিস্তিনি নিহত এবং পাঁচ হাজারের বেশি আহত হয়েছে।
আরও পড়ুন:
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের যে লক্ষ্য দেওয়া হয়েছে, তা পূরণ করতে গাজার কাছাকাছি কয়েক লাখ সেনা মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্র বলছে, গাজার স্থানীয়দের নিরাপদে সরিয়ে নিতে ইসরায়েল ও মিশরের সঙ্গে আলোচনা চলছে।
আরও পড়ুন: