আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ চিকেনের একঘেয়ে রেসিপি খেয়ে ক্লান্ত। তাহলে বানিয়ে ফেলুন চিকেন পেরিপেরি। পরিবারের সদস্যদের মুখে অবশ্যই হাসি ফোটাবে এই পেরিপেরি চিকেন। আসুন তবে জেনে নেওয়া যাক রেসিপি।
আরও পড়ুন:
উপকরণ ১ কেজি ওজনের ১ টা চিকেন, লাল কাঁচালঙ্কা ৭/৮ টা, শুকনা লঙ্কা ৫/৬ টা, লাল ক্যাপসিকাম ১ টা, পেঁয়াজ কুচি আধা কাপ, রশুনকোয়া ৫/৬ টি, লেমন রাইন্ড ১ চা- চামচ, লেবুর রস ১ চা- চামচ, ভিনেগার ১ টেবিল- চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, প্যাপরিক পাউডার ১ টে- চামচ, শুকনা লঙ্কাগুঁড়ো ১ চা- চামচ, তেজপাতা ২টি, ওরিগানো ১ চা- চামচ, অলিভ অয়েল আধা কাপ, লবণ ও চিনি স্বাদমতো।
আরও পড়ুন:
যেভাবে করবেন মুরগি ৮ টুকরো করে কেটে নিন। মাংস ও তেল ছাড়া সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। মুরগি ৪ টুকরোগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝড়িয়ে নিন।
মাংসের গায়ে কেটে কেটে দিন। এবার অর্ধেক মশলা দিয়ে প্রতিটি পিস ভালো করে মেখে ঢেকে ৬ ঘণ্টা ফ্রিজে রাখুন।এবার ওভেনে ননস্টিক কড়াইতে অলিভ অয়েল গরম হলে চিকেনের পিসগুলো দিয়ে দিন। অল্প আঁচে এপিঠ-ওপিঠ ভেজে নিন।
এবার রেখে দেওয়া অর্ধেক মশলা দিয়ে দিন। জ্বলন্ত কয়লার টুকরো একপাশে দিয়ে তার ওপর একটু তেল ঢেলে দিয়ে ঢেকে দিন। সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে। চিকেনের ভেতর মশলা গিয়ে সেদ্ধ আর ভাজাভাজা হলে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল পেরি পেরি চিকেন। মেক্সিকান রাইস, ফ্রাইড রাইস বা পোলাও-এর সঙ্গে পরিবেশ করুন মজাদার ভিন্ন স্বাদের পেরি পেরি চিকেন।আরও পড়ুন: