পুবের কলম,ওয়েব ডেস্ক: মঙ্গলেও উত্তাল সংসদ। অধিবেশনের শুরু থেকে দফায় দফায় উত্তাল হয়েছে সংসদ প্রাঙ্গণ। জারি রয়েছে বিরোধীদের অবস্থান বিক্ষোভ। নব্য ঘোষিত ২৬ বিরোধী দলের জোট ইন্ডিয়া মণিপুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে। এর মাঝেই সাসপেন্ড করা হয়েছে আপ সাংসদ সঞ্জয় সিং-কে। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় আপ নেতাকে সংসদ চত্বরে আপত্তিকর ব্যবহারের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে বলে খবর। প্রতিবাদে রাতভর সংসদ প্রাঙ্গণে অবস্থান বিক্ষোভ বিরোধীদের। মঙ্গলবার সকালেও বিক্ষোভ চলে।
আরও পড়ুন:
মণিপুর পরিস্থিতি এবং সাংসদের সাসপেন্ডের প্রতিবাদে বিরোধী দলগুলির নেতা-নেত্রীরা সোমবার রাতভর রিলে অবস্থান জারি রাখেন । উপস্থিত ছিলেন দোলা সেন, জহর সরকার, শান্তা ছেত্রী সহ একাধিক সাংসদ।