২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাভা ইডলি কেনার পর আইইডির ব্যাগ রেখে পালায় রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের সন্দেহভাজন

পুবের কলম ওয়েব ডেস্ক: শুক্রবার দুপুরে হঠাৎ বিস্ফোরণ হয় বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে। ওই ঘটনায় জখম হয় ১০ জন। প্রাথমিকভাবে সন্দেহ করা হয়েছিল আইইডি বিস্ফোরণ হয়েছে সেখানে। কিন্তু কে বা কারা করেছে এই কাজ করেছে, তা জানা যায়নি। শনিবার সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। ধূসর শার্ট, মাথায় সাদা টুপি ও মাস্ক পরে বিস্ফোরণের ঘন্টাখানেক আগে ক্যাফেতে ঢুকেছিল এক ব্যক্তি। তার সঙ্গে দুটি ব্যাগ ছিল। কাউন্টারে গিয়ে টাকা দিয়ে রাভা ইডলি অর্ডার করে সে। টেবলে খাবার নিয়ে গেলেও সেটা খায়নি সন্দেহভাজন ওই ব্যক্তি। টেবলে ছোট ব্যাগটি রেখে বেরিয়ে যায় সে। একঘন্টার মধ্যে বিস্ফোরণ হয় ক্যাফেতে। এই ঘটনায় উদ্বিগ্ন কর্ণাটক প্রশাসন। শনিবার ক্যাফেতে নিজেই যান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি শনিবার পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন।

ওদিকে উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন, সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। পুলিশ টিম তৈরি করে কাজ করছে। খুব শীঘ্রই খুঁজে বার করা হবে অপরাধীকে। পুলিশের মতে আইইডিতে টাইমার লাগিয়ে ওই বিস্ফোরণ ঘটানো হয়।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে ফের বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল কর্নাটকের মুখ্যমন্ত্রীকে

সর্বধিক পাঠিত

ইউনূস সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতির বিস্ফোরক অভিযোগ: ‘আমায় বারবার অপমান করা হয়েছে’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাভা ইডলি কেনার পর আইইডির ব্যাগ রেখে পালায় রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের সন্দেহভাজন

আপডেট : ২ মার্চ ২০২৪, শনিবার