বেঙ্গালুরু, ৬ মার্চ: 'শনিবার ২:৪৮ মিনিটে বেঙ্গালুরুতে বোমা বিস্ফোরণ ঘটানো হবে', এমনি হুমকি দিয়ে ইমেল করা হয়েছে কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে। এছাড়াও কর্ণাটকের অন্যান্য মন্ত্রীদেরও ওই হুমকি ইমেল পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার শাহিদ খান নামের এক ব্যক্তির ইমেল অ্যাডি ব্যবহার করে ইমেলটি পাঠানো হয়েছে। ২০ কোটি টাকা মুক্তিপণও দাবি করা হয়েছে। দাবিপূরণ করলে বিস্ফোরণ ঘটানো হবে না বলেও ইমেলে দাবি করা হয়েছ। এই ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
ইতিমধ্যে তদন্তও শুরু হয়েছে।আরও পড়ুন:
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বেঙ্গালুরুর শীর্ষ পুলিশ কর্মকর্তাকে হুমকি ইমেল পাঠানো হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, হুমকি ইমেলে লেখা হয়েছে, "বোমা বিস্ফোরণের ট্রেলাটি নিয়ে আপনার মতামত কী? আপনি যদি আমাদের ২.৫ মিলিয়ন ডলার টাকা না দেন, তাহলে আমরা কর্ণাটক জুড়ে বাস, ট্রেন, মন্দির, হোটেলসহ জনবহুল এলাকায় বড় বিস্ফোরণ ঘটাব।"
আরও পড়ুন:
হুমকি মেলে আরও বলা হয়েছে, "আমরা আপনাকে আরও একটি ট্রেলার দেখাতে চাই। পরের বিস্ফোরণটি ঘটাবো অম্বারি উৎসব বাসে।
সেখানে বোমা বিস্ফোরণের পর আমাদের দাবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরব। সঙ্গে আপনাকে পাঠানো ইমেলের স্ক্রিনশটিও দেবো। পরবর্তী বিস্ফোরণ সম্পর্কে তথ্যগুলি টুইটে (এক্স) দেওয়া হবে।" বোমা হামলার হুমকি প্রসঙ্গে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার বলেন, "আমরা জানি না এটা ভুয়ো নাকি জালিয়াতি। সত্যি বা ব্ল্যাকমেলা হতে পারে। আমরা বিষয়টি আমাদের পুলিশ প্রশাসনকে জানিয়েছি। তারা তাদের কাজ করছে।"আরও পড়ুন:
উল্লেখ্য, গত ১ তারিখ, শুক্রবার বেঙ্গালুরুর এক রেস্তরাঁয় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বেঙ্গালুরুর কুণ্ডলাহল্লিতে রামেশ্বরম নামের রেস্তরাঁয় বিস্ফোরণের ঘটনায় আহত হয় ৫ জন। ঘটনার পরপরই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নিশ্চিত করেন, এটি আইইডি বিস্ফোরণ। প্রাথমিকভাবে এই ঘটনায় জঙ্গি যোগের সন্দেহ করা হয়। পরিকল্পিতভাবে ঘটানো এই বিস্ফোরণে স্বল্পমাত্রার বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে অনুমান করেন তদন্তকারীরা। তথ্যপ্রযুক্তির শহরে নতুন করে বোমা বিস্ফোরণের হুমকি নতুন করে ভাবাচ্ছে সরকারকে।