পুবের কলম ওয়েব ডেস্ক: লাইলাতুল কদর মুসলিমদের কাছে বরকতময় ও মহিমান্বিত এক রাত। পবিত্র এই রাতেই আল্লাহ্তায়ালা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কুরআন নাজিল করেছেন। এই রাতের নামে পবিত্র কুরআনে একটি সূরাও রয়েছে। শবে কদরের এই বিশেষ মর্যাদা ও বরকত লাভের আশায় পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় লাখো মুসল্লির ঢল নেমেছিল।

জানা গেছে, মক্কার মসজিদুল হারামে ও মদিনার মসজিদে নববীতে এ রাতে ২০ লক্ষেরও বেশি মুসল্লি উপস্থিত ছিলেন। মক্কার বাইতুল্লাহ শরীফের চৌহদ্দি পেরিয়ে আশপাশের রাস্তাঘাটও মুসল্লিতে পরিপূর্ণ হয়ে ওঠে। অন্যদিকে, মদিনার মসজিদে নববীতেও লাখো মুসল্লি শবে কদরের বিশেষ ইবাদতে অংশ নেন। অন্যদিকে, প্রায় ৩ লক্ষ ফিলিস্তিনি আল-আকসা মসজিদে শবে কদরের রাতে ইবাদত করেছেন।

দুই পবিত্র মসজিদে মুসল্লিদের ঢল 

ইসরাইলি বিধিনিষেধের তোয়াক্কা না করেই পশ্চিম তীর, জেরুসালেম ও ইসরাইলের অভ্যন্তর থেকে আল-আকসা মসজিদে উপস্থিত হন মুসলিমরা।