পুবের কলম, ওয়েবডেস্ক: সোমালিয়ায় জলদস্যুদের হাতে আটক বাংলাদেশী নাবিকদের যেকোনো মূল্যে সুস্থ ও স্বাভাবিকভাবে ফেরত আনতে আমরা বদ্ধপরিকর সরকার। বুধবার এমনটাই জানিয়েছে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, "পররাষ্ট্র মন্ত্রণালয় পদক্ষেপ নিচ্ছে, কীভাবে আন্তর্জাতিক বিষয়গুলোর সঙ্গে যুক্ত হয়ে আমাদের নাবিকদের রক্ষা এবং জাহাজটা উদ্ধার করা যায়।"
আরও পড়ুন:
উল্লেখ্য, ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজের ২৩ জন নাবিককে আটক করে তাঁরা।
তাঁদের মুক্তিপণ হিসেবে ৫০ লাখ ডলার মুক্তিপণ দাবি করে সোমালিয়ার জলদস্যুরা। শিগগিরই না দিলে তাদের একে একে মেরে ফেলার হুমকিও দেয় তাঁরা। পণ্যবাহী জাহাজটি কয়লা নিয়ে ভারত মহাসাগর হয়ে মোজাম্বিক থেকে আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরের দিকে যাচ্ছিল। গন্তব্য ছিল দুবাই। মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে জাহাজটিকে ঘিরে ধরে সোমালিয়ার জলদস্যুরা। বাংলাদেশ সংবাদমাধ্যমের দাবি, জাহাজটিতে ৫৫ হাজার টন কয়লা রয়েছে। জাহাজে থাকা ২৩ নাবিকের সবাই বাংলাদেশি।আরও পড়ুন:
এদিন খালিদ মাহমুদ বলেন, "যেকোনো মূল্যে আমাদের নাবিকদের দেশে ফেরত আনতে বাধ্য করবো। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ বাহিনীসহ সবার সঙ্গে কথা বলেছি, সহযোগিতা চেয়েছি। জাতিসংঘ অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে। গতকাল যখন আমরা এ সম্পর্কে অবহিত হই, তাৎক্ষণিকভাবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছি।"