পুবের কলম, ওয়েবডেস্ক: ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজের ২৩ জন নাবিককে মুক্তি দিতে ৫০ লাখ ডলার মুক্তিপণ দাবি করল সোমালিয়ার জলদস্যুরা। শিগগিরই না দিলে তাদের একে একে মেরে ফেলার হুমকিও দিয়েছেন তারা।
আরও পড়ুন:
চট্টগ্রামের কবির গ্রুপের মালিকানাধীন ২৩টি জাহাজের একটি এমভি আবদুল্লাহ। পণ্যবাহী জাহাজটি কয়লা নিয়ে ভারত মহাসাগর হয়ে মোজাম্বিক থেকে আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরের দিকে যাচ্ছিল।
গন্তব্য ছিল দুবাই। মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে জাহাজটিকে ঘিরে ধরে সোমালিয়ার জলদস্যুরা। বাংলাদেশ সংবাদমাধ্যমের দাবি, জাহাজটিতে ৫৫ হাজার টন কয়লা রয়েছে। জাহাজে থাকা ২৩ নাবিকের সবাই বাংলাদেশি।আরও পড়ুন:
এমভি আবদুল্লার নাবিক আসিফুর রহমান ফেসবুক পোস্ট জাহাজ অপহরণের কথা জানান।
তিনি লেখেন, ‘‘সোমালিয়ার জলদস্যুদের হাতে আমরা আক্রান্ত। তবে সবাই সুস্থ ও নিরাপদে আছি। আমাদের জন্য প্রার্থনা করুন।’’ উল্লেখ্য, ভারত মহাসাগরে জলদস্যুদের দাপট বাড়া নিয়ে উদ্বিগ্ন ভারত-সহ একাধিক দেশ। সেই উদ্বেগ যে যথাযথ তা বাংলাদেশের হাজার অপহরণের ঘটনায় স্পষ্ট হয়ে গেল।