পুবের কলম, ওয়েবডেস্ক: নবান্নের পক্ষ থেকে রাজ্য পুলিশের প্রশাসনিক স্তরে একগুচ্ছ গুরুত্বপূর্ণ রদবদলের নির্দেশিকা জারি করা হলো। রাজ্যের নতুন ভারপ্রাপ্ত ডিজি পদে বসানো হয়েছে আইপিএস পীযূষ পান্ডেকে। এতদিন তিনি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার প্রধান বা ‘ডিরেক্টর অব সিকিউরিটি’ হিসেবে কর্মরত ছিলেন। বর্তমান ডিজি-র মেয়াদ শেষ হওয়ার পর বা পদটি শূন্য হওয়ায় তাঁর ওপর এই গুরুদায়িত্ব ন্যস্ত করা হয়েছে।
আরও পড়ুন:
পীযূষ পান্ডে ডিজির দায়িত্ব নেওয়ায় ফাঁকা হওয়া ‘ডিরেক্টর অব সিকিউরিটি’ পদে বড় পরিবর্তন আনা হয়েছে। বর্তমান কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মাকে লালবাজার থেকে সরিয়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। অত্যন্ত দক্ষ ও ভরসাযোগ্য অফিসার হিসেবে পরিচিত মনোজ ভর্মা এখন থেকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার যাবতীয় খুঁটিনাটি দেখভাল করবেন।
আরও পড়ুন:
কলকাতা পুলিশের কমিশনার পদে রদবদলের ফলে শহরের নয়া নগরপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন আইপিএস সুপ্রতিম সরকার। এতদিন তিনি রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) হিসেবে কর্মরত ছিলেন।