পুবের কলম ওয়েব ডেস্ক: শুক্রবার নাসিকের কালারাম মন্দিরের একটি অংশ মোছেন প্রধানমন্ত্রী। হাতল দেওয়া মপ ব্যবহার করে মন্দির চত্বরের একটি গাছের সামনের অংশ জল দিয়ে মোছেন প্রধামনমন্ত্রী। পরে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়।
আরও পড়ুন:
মন্দির মোছার পর নাসিকের তপোবনের মাঠে রাষ্ট্রীয় যুব মহোৎসবে ভাষণ দেওয়ার সময় স্বচ্ছতা অভিযানের ডাক দেন তিনি। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে দেশের সব মন্দির পরিষ্কার রাখার জন্য উৎসাহিত করেন যুবকদের।
আরও পড়ুন:
কালারাম মন্দিরে পুজো দেওয়ার পর সেখানকার পুরোহিত সন্ত একনাথের কণ্ঠে মারাঠি ভাষায় লেখা ভাবর্থ রামায়ণ শোনেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: