পুবের কলম,ওয়েবডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের একটি বড় প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা এবি-পিএমজেওআই ১৭১টি হাসপাতালকে প্রকল্প থেকে বাদ দিয়েছে ন্যাশনাল হেলথ অথরিটি (এনএইচএ)। বাদ দেওয়ার মূল কারণ হল এই হাসপাতালগুলি জালিয়াতি করেছিল। এই ঘটনা দু’বছর আগের। মঙ্গলবার লোকসভায় যে ক্য্যাগ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল রিপোর্ট জমা দিয়েছে তাতে দেখা যাচ্ছে এই প্রকল্পে যে মানুষ মারা গেছেন তাদেরও চিকিৎসা করা হচ্ছে।
দ্বিতীয়ত, ক্যাগ বলেছে একই রোগী একাধিক হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন একই সময়ের মধ্যে, তৃতীয়ত, এই ধরনের অধিকতর ঘটনা ঘটেছে ছত্তিশগড়, হরিয়ানা, ঝাড়খণ্ড, কেরল এবং মধ্যপ্রদেশে। চতুর্থত প্রায় ৯ লক্ষ এই প্রকল্পের লাভার্থী তাদের রেজিস্ট্রেশন করিয়েছে মাত্র একটি ফোনে। রিপোর্টে বলা হয়েছে একই রোগী যদি একাধিক হাসপাতালে ভর্তি হয় তাহলে তাকে আটকানোর কোনও উপায় নেই। ন্যাশনাল হেলথ অথরিটি (এনএইএ) এই সমস্যার দিকে অঙ্গুলিহেলন করেছিল ২০২০ সালের জুলাই মাসে। ক্যাগ রিপোর্ট পেশ হয়েছে লোকসভায় যখন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসপি সিং বাঘেল লোকসভাকে একটি লিখিত রিপোর্টে জানিয়েছেন যে সরকার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করছে এইসব সন্দেহপূর্ণ চিকিৎসার রিপোর্ট তৈরি করতে। তাই এখন এবিপিএমজেওয়াই-এ খুব শীঘ্রই অনিয়মগুলি ধরা পড়বে। এখন মেশিনটা কাজ শিখছে। এবিপিএমজেওয়াই প্রকল্পে প্রায় ৯ লক্ষ মানুষ রেজিস্ট্রেশন করে রেখেছেন মাত্র একটি ফোন নম্বরে। নম্বরটি হল ৯০০০০০০০০০। এই একমাত্র নম্বরে লাভার্থিরা কীভাবে রেজিস্ট্রেশন করালেন তা তারাই জানে যারা বাধা দেয়নি। ক্যাগের রিপোর্টে বলা হয়েছে ডাটাবেস ও ভুলেভরা যেখানে ভুল নাম, ডুপ্লিক্যাট হেলথ আইডিস, অবাস্তব পরিবারের সদস্য সংখ্যা ইত্যাদি। এই সমস্যাগুলি যে হচ্ছে তার আগাম আভাস দিয়েছিল এনএইচএ। অডিট রিপোর্টে দেখা যাচ্ছে অন্য একটি ফোন নম্বরও ব্যবহৃত হয়েছে মোটামুটি বেনেফিশিয়ারির আইডেন্টিফিকেশন সিস্টেম বা বিআইএস-এর ডাটাবেস পরীক্ষা করতে গিয়ে। নম্বরটি হল ৮০০০০০০০০০। ক্যাগ রিপোর্টে একটা বড় কেলেঙ্কারির হদিশ পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীরা।আয়ুষ্মান ভারত প্রকল্পে বড় কেলেঙ্কারির হদিশ দিল ‘ক্যাগ রিপোর্ট’
ইমামা খাতুন
প্রকাশিত:
৯ আগস্ট ২০২৩, ১৪:২৩
আরও খবর
বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি ও দুষ্কৃতীদের সম্পত্তি বাজেয়াপ্তে নতুন বিল আনছে রাজ্য সরকার
গুয়াহাটিতে অনুপ্রবেশের অভিযোগে আটক ১০ বাংলাদেশি, ‘পুশব্যাক’-এর প্রস্তুতি প্রশাসনের
অন্তঃসত্ত্বা প্রার্থীর কাছে নিজে গিয়ে নিয়োগপত্র দিলেন বিজয়, মুখ্যমন্ত্রীর উদ্যোগে মুগ্ধ নেটিজেনরা
বাঘের হানায় প্রাণ গিয়েছিল স্ত্রীর, ফের রয়্যাল বেঙ্গলের হামলাতেই মৃত্যু হল স্বামীর, শোকের ছায়া
ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলা, শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি পিছিয়ে দিল আদালত
ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলা, শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি পিছিয়ে দিল আদালত
অনুমতি ছাড়া হরমুজ পেরোলেই কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি ইরানের
অনুমতি ছাড়া হরমুজ পেরোলেই কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি ইরানের
নতুন কূটনৈতিক উদ্যোগে তিস্তা নদী ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও চিন
নতুন কূটনৈতিক উদ্যোগে তিস্তা নদী ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও চিন
তারাতলা বিপর্যয়ে হাসপাতালে মৃত্যু হল বাসন্তীর ১৬ বছরের কিশোরের, শোকের ছায়া পরিবারে
তারাতলা বিপর্যয়ে হাসপাতালে মৃত্যু হল বাসন্তীর ১৬ বছরের কিশোরের, শোকের ছায়া পরিবারে
বিক্ষোভকারীদের নিরাপত্তা নিয়ে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, হামলাকারীদের কঠোর শাস্তির দাবি
বিক্ষোভকারীদের নিরাপত্তা নিয়ে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, হামলাকারীদের কঠোর শাস্তির দাবি
সর্বাধিক পাঠিত
মুসলিমদের অধিকার রক্ষায় বড় ঘোষণা মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের
রাজস্থানে বেছে বেছে মুসলিম ধর্মীয় স্থান ভাঙার অভিযোগ: অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি
এসআইআর-বাদ পড়াদের রেশন বন্ধের অভিযোগ, জরুরি শুনানিতে রাজি নয় সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যাওয়ার পরামর্শ
নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদ: যন্তর মন্তরে তৃতীয় দিনে ‘ককরোচ জনতা পার্টি’-র বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
আহমদাবাদের এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন উত্তরপ্রদেশের মুসলিম অভিবাসী
আহমদাবাদের এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন উত্তরপ্রদেশের মুসলিম অভিবাসী
দুর্গাপুজোর পুজো অনুদান নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, কারা পাবেন? জানালেন মুখ্যমন্ত্রী
দুর্গাপুজোর পুজো অনুদান নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, কারা পাবেন? জানালেন মুখ্যমন্ত্রী
মুসলিম বালককে ব্যবহার করে ভুয়ো ভিডিও বানিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা, গ্রেফতার যোগেন্দ্র ও ভুবনেশ
মুসলিম বালককে ব্যবহার করে ভুয়ো ভিডিও বানিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা, গ্রেফতার যোগেন্দ্র ও ভুবনেশ
তৃণমূলের পদ থেকে মমতা, অভিষেককে সরিয়ে দিল ঋতব্রত শিবির
তৃণমূলের পদ থেকে মমতা, অভিষেককে সরিয়ে দিল ঋতব্রত শিবির
কাতারের গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু ১২ ভারতীয়ের