পুবের কলম প্রতিবেদক: কালীপুজো ও দীপাবলিতে আইনশৃঙ্খলা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে চলতি বছর বিশেষ প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ । আগামী ১৫ অক্টোবর বিকেল চারটে থেকে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে শহরের সব কালীপুজো উদ্যাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, এদিনের বৈঠকের মূল উদ্দেশ্য এই সময়ে হাইকোর্টের নির্দেশ মেনে মাইক বাজানোর সময়সীমা নিয়ন্ত্রণ, শহরে শব্দবাজি রুখতে কঠোর পদক্ষেপ, দূষণ রোধ এবং প্রতিমা বিসর্জন সংক্রান্ত নিয়মাবলি নিয়ে পুজো কমিটিগুলিকে নির্দেশ দেওয়া।
আরও পড়ুন:
পুলিশ কমিশনার মনোজ বর্মার নেতৃত্বে এদিনের বৈঠকে কলকাতার সব থানার ওসি এবং পদস্থ আধিকারিকেরাও উপস্থিত থাকবেন।
কমিশনার নিজে গোটা বিষয়টির তদারকি করবেন। নির্বিঘ্নে উৎসব পালনের ক্ষেত্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ড্রোনের মাধ্যমে নজরদারি, মোবাইল প্যাট্রল ভ্যান বাড়ানো হবে বলে জানা গিয়েছে।আরও পড়ুন:
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, শব্দবাজি রুখতে জিরো টলারেন্স নীতি নেওয়া হচ্ছে চলতি বছর। শব্দদূষণ ও বিশৃঙ্খলার পরিস্থিতি এড়াতে এই মুহূর্তে লালবাজারে প্রস্তুতি তুঙ্গে।
বৈঠকে কলকাতার নামী কালীপুজো কমিটিগুলির দু’জন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন।আরও পড়ুন:
এছাড়া কলকাতা পুরসভা, সিইএসসি, দমকল এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকেরাও থাকবেন। কলকাতা পুলিশ তরফে খবর, কালীপুজো ও দীপাবলির সময় শহরে সবচেয়ে বেশি শব্দবাজি ফাটানো হয়, ব্যবহার করা হয় নিষিদ্ধ শব্দবাজি। তাই এবার পুলিশের কড়া নজরদারি থাকবে। শহরের প্রতিটি থানাকে ইতিমধ্যেই এলাকায় শব্দদূষণ রোধে সক্রিয় নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।