পুবের কলম ওয়েবডেস্কঃ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পিডিপি সভাপতি মেহবুবা মুফতি অভিযোগ করেছেন, ‘৫ আগস্ট ধর্মঘট পালনের জন্য দোকানদারদের পুলিশ মামলা দিয়ে হুমকি দিচ্ছে। ওই দিন ২ বছর আগে কেন্দ্রীয় সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদার ৩৭০ ধারা বাতিল করেছিল। বাতিলের দ্বিতীয় বার্ষিকীতে ধর্মঘট পালনের জন্য কাশ্মীরের দোকানদারদের পুলিশ মামলা দিয়ে এখন হুমকি দিচ্ছে।’
আরও পড়ুন:
মেহবুবা টুইট করেছেন, “সরকার ৫ আগস্ট দোকানদারদের তাদের দোকান বন্ধ করার জন্য এফআইআর দিয়ে হুমকি দিচ্ছে। শ্রীনগরে এক সংবাদিক সম্মেলনে পিপলস কনফারেন্সের চেয়ারম্যান সাজ্জাদ লোন বলেন, "গণতন্ত্রে আমরা এমন কোন পদক্ষেপকে সমর্থন করব না যেখানে দোকান জোর করে খোলা বা বন্ধ করা হয়।
" শ্রীনগরের ব্যবসায়ীদের অভিযোগ, পুলিশ শহরের বেশ কয়েকটি দোকানের তালা ভেঙেছে। বুধবার, খুচরা বিক্রেতা সমিতির সভাপতি ফারহান কিতাব অভিযোগ করেছেন, ‘ব্যবসায়ীরা পুলিশ এবং জেলা প্রশাসনের কাছ থেকে ফোন পেয়েছিলেন যাতে ৫ আগস্ট দোকান যেন বন্ধ না থাকে। বুধবার আমাদের চারটি দোকান সিল করা হয়।’ কিতাব বলেন, পুলিশ তাদের সঙ্গে একটি বৈঠকও করেছিল, যাতে তারা ৫ আগস্টে কোন "দেশবিরোধী" কার্যকলাপে যেন লিপ্ত না হয় তা জানাতে।আরও পড়ুন:
উল্লেখ্য,আগেই ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা জানিয়েছেন, ২০১৯ সালের ৫ আগস্ট কেন্দ্রীয় সরকার কাশ্মীরকে দু’টুকরো করেছে এবং ৩৭০ নম্বর অনুচ্ছেদের বিলোপসাধন ঘটিয়েছে।
ফলে যে ধাক্কা তারা কাশ্মীরিয়াৎকে দিয়েছে, তা তাঁরা মেনে নিচ্ছেন না। কাশ্মীরকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিতে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি জানিয়েছিলেন, পূর্ণ রাজ্যের মর্যাদা তো বটেই, ৩৭০ অনুচ্ছেদও ফেরাতে হবে। অর্থাৎ, বিশেষ মর্যাদা। আর সেটা না হলে অন্তত তাঁর দল জম্মু-কাশ্মীরের ভোটে অংশ নেবে না। এই দু’টি শর্ত পূরণ না করলে কোনও নির্বাচনকেই বৈধ হিসেবে তিনি গণ্য করেন না। কারণ, পূর্ণ রাজ্য ও ৩৭০ কাশ্মীরবাসীর প্রাপ্য। এটা কেড়ে নেওয়া যায় না।