পুবের কলম,ওয়েবডেস্ক: পবিত্র দুই মসজিদ তথা মসজিদুল হারাম ও মসজিদে নববীতে গিয়ে সেলফি না তুলে প্রত্যেক মুসলিমকে ইবাদত-বন্দেগিতে ব্যস্ত থাকার আহ্বান জানিয়েছেন পবিত্র বাইতুল্লাহ শরিফের ইমাম ও হারামাইন শরিফাইনের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস।
আরও পড়ুন:
ইবাদতের উদ্দেশে বিভিন্ন দেশ থেকে সউদি আরবে আসা লোকজনকে বিশেষ নির্দেশনা দিতে গিয়ে আবদুর রহমান আস-সুদাইস এ কথা বলেন। তাঁর কথায়, সেলফিতে ব্যস্ত না হয়ে মানুষ তাদের মূল্যবান সময়কে ইবাদতের কাজে লাগাতে পারে। সাম্প্রতিক সময়ে হজ-উমরাহে গিয়ে মুসল্লিদের মধ্যে সেলফি তোলার প্রবণতা অনেক বেড়ে গেছে।
আরও পড়ুন:
এতে ইবাদতের মনোসংযোগ যেমন নষ্ট হচ্ছে, তেমনই যারা প্রকৃতই ইবাদত করতে সেখানে যাচ্ছেন, তারাও নানা ধরনের বিব্রতকর অবস্থায় পড়ছেন। এর পরিপ্রেক্ষিতে আবদুর রহমান আস-সুদাইস এসব কথা বলেছেন।
আরও পড়ুন:
সম্প্রতি মসজিদে নববীতে আগত মুসল্লিদের জন্য গৃহীত নানা কার্যক্রম পরিদর্শনে যান হারামাইন শরিফাইনের পরিচালনা পর্ষদের প্রধান আল-সুদাইস। এ সময় তিনি আরও বলেন, ‘হারামাইন শরিফে ইবাদতের পরিবেশ বজায় রাখতে হারামাইন কর্তৃপক্ষের পাশাপাশি আগত মুসল্লিদের সহযোগিতাও প্রয়োজন।
’আরও পড়ুন:
মসজিদে নববীতে আগত নারীদের পর্দার প্রতি গুরুত্বারোপও করেন তিনি। তাঁদের নির্ধারিত স্থানে গিয়ে ইবাদত পালনের আহ্বান জানান। উল্লেখ্য, শায়খ আবদুর রহমান আল সুদাইস সুললিত কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতের জন্য মুসলিম বিশ্বে সমাদৃত। ১৯৮৪ সালের মে মাসে মাত্র ২২ বয়সে তিনি মসজিদুল হারামের খতিব ও ইমাম হিসেবে নিয়োগ পান। ।