পুবের কলম, ওয়েবডেস্ক: প্রায় চার যুগ (৫৮ বছর) পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন সিরিয়ার কোনো প্রেসিডেন্ট। এবার সেই সুযোগ পাচ্ছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। তিনি ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন।
আরও পড়ুন:
রবিবার সিরিয়ার সরকারি গণমাধ্যম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি-ও খবরটি নিশ্চিত করেছে।
প্রেসিডেন্ট কার্যালয়ের বরাতে বলা হয়, শারা নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণ করবেন এবং বক্তব্য রাখবেন।আরও পড়ুন:
উল্লেখ্য, প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধ ও অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে চলা আসাদ পরিবারের শাসনের অবসানের পর গত বছরের ডিসেম্বরে ক্ষমতায় আসে শারার নেতৃত্বাধীন জোট। এরপরই আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে সিরিয়ার সক্রিয় প্রত্যাবর্তনের আভাস মিলতে শুরু করে।
আরও পড়ুন:
সর্বশেষ ১৯৬৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট নুরেদ্দিন আল-আতাসি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়েছিলেন। এর পর এত দীর্ঘ সময় ধরে জাতিসংঘে সিরিয়ার সর্বোচ্চ নেতৃত্বের কোনো বক্তব্য শোনা যায়নি। এবারের শারার ভাষণ তাই বিশ্ব কূটনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে।