পুবের কলম, ওয়েবডেস্ক : আপ নেতা, দিল্লির মন্ত্রী অতীশিকে মানহানির নোটিশ পাঠিয়ে তাঁকে জনসাধারণের সামনে ক্ষমা চাওয়ার দাবি জানাল বিজেপি। সম্প্রতি অতীশি দাবি করেন, চার জন আপ নেতা-সহ তাঁকে বলা হয় বিজেপিতে যোগ না দিলে একমাসের মধ্যে ইডির হাতে গ্রেফতার হতে হবে। এক ঘনিষ্ঠ সূত্রে তাঁদের এই প্রস্তাব দেওয়া হয়েছিল। এর পরেই অতীশিকে মানহানির নোটিশ পাঠাল গেরুয়া শিবির। বুধবার একটি সাংবাদিক বৈঠক করে বিজেপি।
সেখানে দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেবা বলেন, অতীশিকে মানহানির নোটিশ পাঠানো হয়েছে। সেইসঙ্গে এই ধরনের কথা বলার জন্য সর্বসমক্ষে ক্ষমা চাইতে বলা হয়েছে। বীরেন্দ্র জানান, অতীশি এই প্রস্তাবের পিছনে কোনও প্রমাণ দেখাতে পারেননি। কে তাঁকে কখন, কীভাবে এই প্রস্তাব দিয়েছিল, সেই সম্পর্কেও কিছু জানাননি। আপ এই সময় অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে, তার মানে এই নয় যে, এই ধরনের ভিত্তিহীন অভিযোগ আনা যাবে। তবে আমরা অভিযোগ থেকে অতীশিকে দূরে সরে যেতে দেব না। বীরেন্দ্র সচদেবা আরও বলেন, অতীশিকে তাঁর দাবি প্রমাণ করার জন্য তদন্ত সংস্থার কাছে তাঁর ফোন জমা দিতে বলা হয়েছে। দিল্লি বিজেপির আইনজীবী বলেন, দলের পক্ষ থেকে অতীশিকে তাঁর বিবৃতি প্রত্যাহার করার জন্য একটি মানহানির নোটিশ পাঠানো হয়েছে। সেইসঙ্গে বলা হয়েছে, সম্পূর্ণ বিদ্বেষপূর্ণ মনোভাব নিয়ে একটি মিথ্যা, ভিত্তিহীন, মানহানিকর অভিযোগ আনা হয়েছে। তিনি তাঁর দাবির সমর্থনে প্রমাণ দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে আরও আইনি ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, মঙ্গলবার অতীশি জানান, তিনি ছাড়াও ইডি তল্লাশি হবে সৌরভ ভরদ্বাজ, দুর্গেশ পাঠক ও রাঘব চাড্ডার বাড়িতে। তার পরেই চার নেতাকে সমন পাঠিয়ে নিজেদের হেফাজতে নেবে ইডি। অতীশির কথায়, ‘আমাকে বলা হয়েছে, আপের পরবর্তী নেতাদের নিশানা করছে বিজেপি। তাই আমাদের বাড়িতে তল্লাশি করবে ইডি।’ ।”বিজেপিতে যোগ দিতে চাপ! আপ নেতা অতীশির মন্তব্যে মানহানির নোটিশ
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
৩ এপ্রিল ২০২৪, ১০:২৪
আরও খবর
ছাত্রবিক্ষোভে বলপ্রয়োগ নয়, পুলিশকে আরও সংযমী হওয়ার বার্তা সুপ্রিম কোর্টের
পরিবার পিছু ১২০০ টাকা পঞ্চায়েত কর বৃদ্ধির খবর সম্পূর্ণ ভুয়ো, বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য
রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিন: অনুচ্ছেদ ৩৭০ বাতিলের সপ্তম বর্ষপূর্তিতে কাশ্মীরে প্রতিবাদ
প্রথম আন্দোলনের সাফল্যের পর এবার ঝাড়খণ্ডের দিকে নজর ককরোচ জনতা পার্টির, রাজনীতিতে যোগের জল্পনা ওড়ালেন প্রতিষ্ঠাতা
আসন পুনর্বিন্যাস বিল পাসে মরিয়া কেন্দ্র, ১৬ অগস্ট থেকে লোকসভায় বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা
আসন পুনর্বিন্যাস বিল পাসে মরিয়া কেন্দ্র, ১৬ অগস্ট থেকে লোকসভায় বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা
প্রধানমন্ত্রীর ভিডিও মুছে ফেলায় জাকারবার্গকে ক্ষমা চাইতে আল্টিমেটাম, অন্যথায় আইনি ব্যবস্থার হুঁশিয়ারি সংসদীয় কমিটির
প্রধানমন্ত্রীর ভিডিও মুছে ফেলায় জাকারবার্গকে ক্ষমা চাইতে আল্টিমেটাম, অন্যথায় আইনি ব্যবস্থার হুঁশিয়ারি সংসদীয় কমিটির
অ্যারিজোনায় কটনউড গাছ রক্ষায় পরিবেশকর্মীদের অভিনব আন্দোলন
অ্যারিজোনায় কটনউড গাছ রক্ষায় পরিবেশকর্মীদের অভিনব আন্দোলন
১৫ বছরের কিশোরীকে ৩ লাখ টাকায় বিক্রি: ইন্দোরে বাবা-মা সহ গ্রেফতার ৪
১৫ বছরের কিশোরীকে ৩ লাখ টাকায় বিক্রি: ইন্দোরে বাবা-মা সহ গ্রেফতার ৪
এল নিনো নিয়ে বড়সড় সতর্কবার্তা রাষ্ট্রপুঞ্জের, ভারতের কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ
এল নিনো নিয়ে বড়সড় সতর্কবার্তা রাষ্ট্রপুঞ্জের, ভারতের কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা