পুবের কলম, ওয়েবডেস্ক: ভয়াবহ বিমান দুর্ঘটনা৷ আমেদাবাদ বিমানবন্দর থেকে টেক-অফের পরই ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই ১৭১৷ সূত্রের খবর, বিমানটিতে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে ২৪২ জন যাত্রী ছিলেন৷ ভেঙে পড়ার পর বিমানে আগুন ধরে যায়৷ গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়৷

আশপাশের কয়েকটি বাড়িরও ক্ষতি হয়েছে৷ মর্মান্তিক ঘটনার পর, আহমেদাবাদে দুর্ঘটনাস্থলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, শুক্রবার সকাল ৯টা নাগাদ আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

বিমানবন্দর থেকে সোজা চলে যান দুর্ঘটনাস্থলে।

পরিদর্শনের পর আহমেদাবাদ সিভিল হাসপাতালে যান তিনি। দুর্ঘটনা একমাত্র যে যাত্রী বেঁচে গিয়েছেন, তাঁর সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গেও দেখা করেন মোদি।