পুবের কলম, ওয়েবডেস্ক: মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহাকুম্ভের দুর্ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে জানিয়েছেন তিনি। এদিন প্রধানমন্ত্রী এক্স বার্তায় লিখেছেন, ‘প্রয়াগরাজে মহাকুম্ভে হওয়া ঘটনা অত্যন্ত দুঃখজনক। এতে যাঁরা পরিজনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা। যাঁরা আহত হয়েছেন, তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি।
’ রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রেখে একযোগে কাজ করছে কেন্দ্র বলে জানিয়েছেন নরেন্দ্র মোদি।আরও পড়ুন:
Read More: মহাকুম্ভে পদপিষ্ট: নামানো হল এনএসজি-আধাসেনা, নজরদারিতে হেলকপ্টার
আরও পড়ুন:
মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটনায় একাধিক পদক্ষেপ নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। কোটি কোটি মানুষের জনসমাগম। বিপর্যয় এড়াতে যাবতীয় প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তারপরও মহাকুম্ভে ঘটল বড়সড় দুর্ঘটনা।
মৌনী অমাবস্যার ‘অমৃতস্নান’ উপলক্ষে হাজার হাজার মানুষের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত দশজনের। আহত হয়েছেন কমপক্ষে তিরিশ জন। এই ঘটনায় বদলে গিয়েছে মহামেলার পরিবেশ। আতঙ্কিত পুণ্যার্থীদের একাংশ দ্রুত প্রয়াগরাজ ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন। ইতিমধ্যে হেলকপ্টার করে নজরদারি চালানো হচ্ছে মহাকুম্ভে। পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটনার পর পৌঁছে গিয়েছে এনএসজি, আধাসেনা। গোটা ঘটনাটি তদারকি করছে তারা।