পুবের কলম, ওয়েবডেস্ক: সেনাবাহিনীর পোশাকে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। যুদ্ধবিমান তেজসে চাপলেন প্রধানমন্ত্রী। তেজসে সওয়ারের ছবি তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'দেশের গৌরব এই তেজস। এতে উঠতে পেরে নিজেকে ধন্য বলে মনে হচ্ছে।

নিজের প্রতি আত্মবিশ্বাস যেন আরও খানিকটা বেড়ে গেল ভারতীয় বায়ুসেনা, ডিআরডিও ও হ্যাল এবং সমস্ত ভারতীয়দের অভিনন্দন জানাচ্ছি।”

প্রসঙ্গত, তেজস ভারতের এমন একটি যুদ্ধবিমান যেখানে মাত্র একটি আসনই থাকে। তবে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে প্রশিক্ষণের তেজস বিমান ব্যবহার করেছিল নৌসেনা এবং বায়ুসেনা। সেখানে দুটি আসন ছিল।

ফলে কোনও অসুবিধা হয়নি। ভারতীয় বিমান বাহিনীতে তেজসের ব্যবহার একে অনেক বেশি শক্তিশালী করেছে বলেই মনে করেন প্রধানমন্ত্রী। কিছুদিন আগেই তেজসে সওয়ার হয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

শনিবার বেঙ্গালুরুতে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের উৎপাদন কারখানায় সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে যুদ্ধবিমান তেজসে চাপেন তিনি। এ দিন সকালে বেঙ্গালুরুতে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সদর দফতরে যান প্রধানমন্ত্রী। সেখানের প্রতিটি ইউনিটের কায খতিয়ে দেখেন তিনি।