পুবের কলম, ওয়েবডেস্ক: আগামীকাল বাংলাদেশে সাধারণ নির্বাচন। কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে রাখা হয়েছে। ৭ জানুয়ারির সাধারণ নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশন। যদিও, ওই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বিএনপি এই নির্বাচনকে বয়কট করছে বলে এখনও পর্যন্ত খবর।
আরও পড়ুন:
দ্বাদশ জাতীয় নির্বাচনে আগামীকাল রবিবার সকাল ৮টায় ভোট দেবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা-১০ আসনের অধীনে সিটি কলেজ কেন্দ্রে তিনি ভোট দেবেন। শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী হওয়ার কারণে নিজ এলাকায় ভোট দিতে পারছেন না। একই কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয়।আরও পড়ুন:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক হিসেবে টাঙ্গাইল-২ আসনের (গোপালপুর-ভূঞাপুর) নির্বাচন পর্যবেক্ষণ করতে আসছেন ভারতের ইলেকশন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা। তিনি ভারতের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধির দলনেতা হিসেবে বাংলাদেশ সফর করবেন। আগামীকাল তিনি টাঙ্গাইল-২ আসনের নির্বাচন পর্যবেক্ষণ করবেন। তাঁর সঙ্গে থাকবেন ভারতের ইলেকশন কমিশনের ডিরেক্টর জেনারেল নারায়না বালা সুব্রামানিয়ান এবং প্রিন্সিপ্যাল সেক্রেটারি মোহাম্মদ উমর।
আরও পড়ুন:
এদিন দুপুরে খুলনা সার্কিট হাউস মিলনায়তনে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে এক সাংবাদিক বৈঠক করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন।
তিনি জানান, এবারের নির্বাচনে খুলনার ৬টি আসনে মোট ভোটার রয়েছে ১৯ লক্ষ ৯৯ হাজার ৮৮১ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল ১৮ লাখ ১ হাজার ২ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার বেড়েছে ১ লাখ ৯৮ হাজার ৮৭৯ জন। এ বছর জেলার ৬টি আসনে ৭৯৩টি ভোট কেন্দ্র ও ৪ হাজার ৭২০টি ভোট কক্ষ থাকবে। ৬টি আসনে এবার স্পর্শকাতর কেন্দ্রের সংখ্যা ৬৩১টি।আরও পড়ুন:
রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচনে খুলনা জেলার ৬টি আসনে ৫ হাজার ২২৫ জন পুলিশ, ৯ হাজার ৫১৬ জন আনসার, ৯৬ জন র্যাব সদস্য, ১৯ প্লাটুন বিজিবি, ৫৯৬ জন কোস্টগার্ড সদস্য, ৬৪৬ জন দফাদার আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় তাদের পাশাপাশি নৌ পুলিশের সদস্যরাও রয়েছে।
তাছাড়া মহানগরী ও উপজেলা পর্যায়ে সেনাবাহিনীর ৬০০ সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে। তিনি বলেন, নির্বাচনে ৪৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৭৯৩টি।আরও পড়ুন:
শুক্রবার ভারতীয় নির্বাচন কমিশনের ৩ জন প্রতিনিধি ঢাকায় পৌঁছছেন। তাঁরা সক্রিয়ভাবে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক হিসাবে কাজ করবেন বলে জানা গিয়েছে। দিল্লির বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, 'ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে তিনজন অভিজ্ঞ সদস্যকে ঢাকায় পাঠানো হয়েছে। যাঁরা আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক হিসেবেও কাজ করবেন'।
আরও পড়ুন: