পুবের কলম ওয়েবডেস্ক, যুব আন্দোলনের ছবি প্রদর্শনী থেকে বাদ দেওয়ার অভিযোগ ঘিরে বিতর্কে জড়াল দিল্লির বিকানের হাউস। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরার ছেলে, শিল্পী ও আলোকচিত্রী রাইহান বঢরার দাবি, তাঁর ‘নো আইডিয়া ইজ ফাইনাল’ প্রদর্শনী শুরুর কয়েক ঘণ্টা আগে কর্তৃপক্ষ একাধিক ছবি সরিয়ে দিতে বাধ্য করে। বাদ দেওয়া ছবিগুলির মধ্যে ছিল দিল্লির যুব আন্দোলনের দৃশ্য। এমনকি জাতীয় পতাকার দু’টি ছবিও সরাতে বলা হয়েছিল বলে অভিযোগ তাঁর।
আরও পড়ুন:
বুধবার, ২১ অক্টোবর, ইনস্টাগ্রামে রাইহান জানান, সন্ধ্যা ৭টায় প্রদর্শনী শুরুর কথা থাকলেও তার পাঁচ ঘণ্টা আগে এই নির্দেশ দেওয়া হয়। তাঁর দাবি, ছবিগুলির বিষয়বস্তুকে আপত্তিকর বলে জানানো হয়েছিল। তবে প্রদর্শনীর পরিকল্পনা আগেই কর্তৃপক্ষকে জানানো হয়েছিল বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন:
তেরঙ্গার ছবি সরাতে অস্বীকার করে রাইহান বলেন, “আমি ভারতের জাতীয় পতাকার ছবি সরাব না।
” আপাতত প্রদর্শনীর কিছু অংশ চালু রাখলেও প্রতিবাদের ছবিগুলি অন্যত্র প্রদর্শনের পরিকল্পনা করেছেন তিনি। বন্যপ্রাণীর আলোকচিত্র, বিমূর্ত শিল্প এবং যুব আন্দোলনের ছবি নিয়ে সাজানো হয়েছিল এই প্রদর্শনী।আরও পড়ুন:
ঘটনায় বিজেপি নেতৃত্বাধীন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। দলের সাংসদ পবন খেড়া বলেন, প্রতিবাদের ছবি তোলার মধ্যে আপত্তির কী রয়েছে? তাঁর দাবি, ছবিগুলি অবমাননাকর বা উস্কানিমূলক ছিল না। এক্সে তিনি লেখেন, তেরঙ্গাও যদি সেন্সরের কাঁচির মুখে পড়ে, তা হলে সমস্যা শিল্পে নয়, শাসনব্যবস্থায়।