পুবের কলম ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা চরম উত্তেজনা ও নতুন করে যুদ্ধের আশঙ্কার মধ্যেও আমেরিকা এবং ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। দোহায় আয়োজিত ‘গ্লোবাল সিকিউরিটি ফোরাম’-এ এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন কাতারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাজেদ আল-আনসারি। তিনি স্পষ্ট জানান, দুই দেশের মধ্যে আলোচনার প্রক্রিয়া সম্পূর্ণ সচল রয়েছে এবং উভয় পক্ষই এই কূটনৈতিক প্রক্রিয়ায় সক্রিয় ভাবে অংশ নিচ্ছে।
সংবেদনশীল এই আলোচনার গোপনীয়তা রক্ষার গুরুত্ব তুলে ধরে কাতারের মুখপাত্র বলেন, বিষয়টি নিয়ে সংবা
আরও পড়ুন:
দমাধ্যমে কোনও খবর বা তথ্য বাইরে না আসাটাই প্রমাণ করে যে মধ্যস্থতাকারীরা অত্যন্ত সফলতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করছেন। এই ধরনের জটিল ও স্পর্শকাতর বিষয়ে আলোচনা জনসমক্ষে না আসাকেই বরং একটি ইতিবাচক দিক হিসেবে দেখছেন তিনি। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া বড়সড় যুদ্ধের মেঘ কাটাতে এবং সংঘাত প্রশমিত করতে পর্দার আড়ালে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও কার্যকর মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে চলেছে কাতার।