পুবের কলম, ওয়েবডেস্ক: বলকান রাষ্ট্র আলবেনিয়ার ভয়াবহ গণবিক্ষোভ ও সুপ্রিম কোর্টে অগ্নিসংযোগের ঘটনাকে উদাহরণ হিসেবে টেনে এনে ভারতকে “শিক্ষা” নেওয়ার পরামর্শ দিয়ে চরম বিতর্কের মুখে পড়লেন শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত। মঙ্গলবার সামাজিক মাধ্যমে বিতর্কিত পোস্ট করার পরই ময়দানে নেমেছে শাসকদল বিজেপি। বিজেপি নেতারা একযোগে অভিযোগ করেছেন যে, বিরোধীরা দেশে নৈরাজ্য উসকে দেওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্ট ও সাংবিধানিক ব্যবস্থাগুলিকে সরাসরি হুমকি দিচ্ছে।
সংসদে বিরোধী শিবিরের নেতা সঞ্জয় রাউত তাঁর এক পোস্টে দাবি করেন, দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রীকে সাহায্য করার অপরাধে ক্ষুব্ধ জনতা আলবেনিয়ায় সুপ্রিম কোর্ট জ্বালিয়ে দিয়েছে।
আরও পড়ুন:
মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্স-এ সঞ্জয় রাউত লেখেন, "আলবেনিয়ার মানুষ সুপ্রিম কোর্ট জ্বালিয়ে দিয়েছে।
কারণ সুপ্রিম কোর্ট দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রীকে সাহায্য করছিল বলে জনগণ চরম ক্ষুব্ধ ছিল। বিক্ষুব্ধ জনতা পার্লামেন্ট, সরকারি দপ্তর এবং মন্ত্রীদের বাড়িতেও হামলা চালিয়েছে। সমস্ত দেশেরই এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। বিশেষ করে ভারতের।"আরও পড়ুন:
সঞ্জয় রাউতের পোস্টের পরপরই কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি।
পদ্ম নেতা সি আর কেস বলেন, "সঞ্জয় রাউত আধুনিক যুগের মীর জাফরের মতো আচরণ করছেন। সাংবিধানিক প্রতিষ্ঠান এবং জনগণের জনাদেশের বিরুদ্ধে তিনি বিশ্বাসঘাতকতার ভাষা বলছেন। ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার বিরুদ্ধে এই খোলাখুলি হুমকি রাহুল গান্ধী এবং তাঁর ইকোসিস্টেমের বিপজ্জনক জরুরি অবস্থা মানসিকতার প্রতিধ্বনি।"আরও পড়ুন:
প্রসঙ্গত, গত ১৩ ও ১৪ অক্টোবর আলবেনিয়ার রাজধানী তিরানায় দুর্নীতি, শিক্ষার চড়া মূল্য এবং প্রধানমন্ত্রী এডি রামোর পদত্যাগের দাবিতে ভয়াবহ ছাত্র ও গণআন্দোলন শুরু হয়। তৎকালীন বিক্ষোভে একাধিক সরকারি ভবন, ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও জল কামান প্রয়োগ করে।