আবদুল ওদুদ: বাংলাদেশ ও নেপালের মতো ভারতেও সরকার পতনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। বাংলাদেশ সফল হলেও তবে ভারতের সরকার পতনের এমন কোনো পরিকল্পনা সফল হবে না বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার মহারাষ্ট্রের নাগপুরে আরএসএসের বিজয়া দশমী উদযাপন অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন, ভারত, হিন্দু সম্প্রদায় ও আরএসএসকে দুর্বল করতে বিভিন্ন শক্তি ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন:
উৎসবের অঙ্গ হিসেবে আরএসএস প্রধান মোহন ভাগবত রেশিমবাগ ময়দানে 'অস্ত্র পূজা' সম্পন্ন করেন এবং সংঘের প্রতিষ্ঠাতা কেশব হেডগেওয়ারের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
ভাষণে ফ্রান্স, আলবেনিয়া, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন আন্দোলন-বিক্ষোভের প্রসঙ্গ তুলে ভাগবত বলেন, এসব দেশের পরিস্থিতির দিকে নজর রাখা প্রয়োজন। তাঁর অভিযোগ, একই ধরনের ষড়যন্ত্র ভারতেও চলছে। তবে ভারত শক্তিশালীভাবে এগিয়ে যাওয়ায় এখানে সরকার পতনের পরিকল্পনা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।আরও পড়ুন:
ভাগবত বলেন, কিছু শক্তি মনে করে, সরকার পরিবর্তন হলেই পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু অতীতে এমন ধারণা বাস্তবায়িত হয়নি, ভবিষ্যতেও হবে না।
তাঁর বক্তব্য, দেশের অভ্যন্তরে অসন্তোষ ও বিশৃঙ্খলা তৈরির জন্য বিভিন্ন শক্তি সক্রিয় রয়েছে। তাই তাদের ফাঁদে পা না দিয়ে সতর্ক থাকতে হবে।আরও পড়ুন:
তবে গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিবাদের প্রয়োজনীয়তাও স্বীকার করেন আরএসএস প্রধান। তিনি বলেন, প্রতিবাদ হওয়া উচিত, তবে তার লক্ষ্য হতে হবে সমস্যার সমাধান খুঁজে বের করা। রাজনৈতিক উদ্দেশ্য পূরণ কিংবা নির্বাচনে সাফল্য অর্জনের হাতিয়ার হিসেবে প্রতিবাদকে ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:
সম্প্রতি ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং কয়েকটি সংগঠনের আন্দোলন ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যে ভাগবতের এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভাষণে তিনি কোনো সংগঠন বা নেতার নাম সরাসরি উল্লেখ করেননি। তবে আন্দোলনকারীদের একাংশের বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের আন্দোলন থেকে অনুপ্রেরণা নেওয়ার বক্তব্য এবং ভারতে সরকার পরিবর্তনের দাবিকে কেন্দ্র করে তাঁর মন্তব্য নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ওই আন্দোলনের প্রসঙ্গ টেনে ভারতে সরকার পরিবর্তনের দাবি তোলা হচ্ছে বলে রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য। ভাগবত তাঁর ভাষণে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকানোর ওপর জোর দেন। এদিকে, আরএসএস প্রধানের দশেরার ভাষণের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।