পুবের কলম ওয়েব ডেস্ক: দলিত ছাত্র সাহিল ওয়াগড়ের আত্মহত্যার ঘটনায় সুবিচারের দাবিতে এবং ক্যাম্পাসে জাতবৈষম্য বন্ধের দাবিতে প্রায় এক মাস ধরে আন্দোলন চলছে আইআইটি বম্বেতে। এবার সেই বিক্ষোভে চরম বলপ্রয়োগের অভিযোগ উঠল মুম্বই পুলিশের বিরুদ্ধে। রবিবার আইআইটি বম্বে চত্বরে ঢুকে অবস্থানরত পড়ুয়াদের বেধড়ক মারধর ও লাথি মারার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। মহিলা শিক্ষার্থীদেরও রেয়াত করা হয়নি বলে অভিযোগ।
এক ছাত্রী জানান, তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে এবং মহিলা পড়ুয়াদের অশালীনভাবে স্পর্শ করা হয়েছে।আরও পড়ুন:
বিক্ষোভকারীদের দাবি, পড়ুয়াদের দাবি মানতে নারাজ হয়ে আইআইটি কর্তৃপক্ষই পুলিশ ডেকে এই বর্বর হামলা চালিয়েছে।
গত মাসে আইআইটি বম্বের বি-টেকের দলিত ছাত্র সাহিল পরীক্ষা চলাকালীন অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লার নির্দেশে পরীক্ষার হল ছাড়তে বাধ্য হন এবং এরপরই তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ। সাহিল পরীক্ষায় অসদুপায় অবলম্বন করছিলেন বলে আইআইটি কর্তৃপক্ষ প্রাথমিক দাবি করলেও, পরবর্তীতে সেই বয়ান প্রত্যাহার করে তারা ক্ষমা চায়।