পুবের কলম ওয়েবডেস্ক :
আরও পড়ুন:
ইসরাইলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির তেল আবিব বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের মুখে পড়েছেন। বিক্ষোভকারীদের বাধার মুখে তিনি শেষ পর্যন্ত মঞ্চ ছাড়তে বাধ্য হন।
১৮ অক্টোবর ২০২৬ তারিখে তেল আবিব বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি জনসমাবেশে এই ঘটনা ঘটে।
ইতামার বেন-গভির অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য মঞ্চে উঠতেই উপস্থিত শিক্ষার্থীরা এবং বিক্ষোভকারীরা চিৎকার শুরু করেন।
বিক্ষোভ তীব্র আকার ধারণ করলে মন্ত্রীর নিরাপত্তাকর্মীদের সঙ্গে প্রতিবাদকারীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবং তোপের মুখে পড়ে নিরাপত্তা মন্ত্রী বেন-গভির তাঁর বক্তব্য না দিয়েই অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন।
ইসরাইলের বর্তমান গাজা যুদ্ধ এবং সরকারের চরমপন্থী নীতির কারণে দেশটির ভেতরেই বেন-গভিরসহ বর্তমান প্রশাসনের বিরুদ্ধে সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের একাংশের ক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে, যার প্রতিফলন এই বিক্ষোভে দেখা গেছে।