পুবের কলম ওয়েবডেস্ক, অবশেষে স্বস্তি কক্রোচ জনতা পার্টির (সিজেপি) শিবিরে। দলের দুই ছাত্র নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে জামিন দিল দিল্লির আদালত। বুধবার তাঁদের মুক্তির নির্দেশ দেয় আদালত। দুই ছাত্র নেতার জামিনের খবর প্রকাশ্যে আসতেই আবেগপ্রবণ হয়ে পড়েন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।
অন্যদিকে, তাঁদের মুক্তিতে অভিনন্দন জানিয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল।আরও পড়ুন:
উল্লেখ্য, জাতীয় পতাকা ওড়ানোকে কেন্দ্র করে সিজেপির দুই ছাত্র নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছিল সংগঠনটি। দুই নেতার মুক্তির দাবিতে আন্দোলনও জোরদার করেছিলেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ। তাঁদের জামিনের নির্দেশ তাই সিজেপি শিবিরে বড় স্বস্তি নিয়ে এল।