পুবের কলম ওয়েব ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস একটি পুরুষ-সর্বস্ব এবং সংবিধানবিরোধী সংগঠন, যারা নারীদের পুরুষদের সম্পত্তি বলে মনে করে। ঠিক এই ভাষাতেই আরএসএস-কে বেনজির আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন যে, তিনি 'শিব-শক্তি'তে বিশ্বাসী এবং সেই কারণেই সংঘের বিরুদ্ধে লড়াই করতে তাঁর এত আনন্দ হয়। পাশাপাশি তাঁর দাবি, সংঘের মতাদর্শে বিশ্বাসী বহু নারীই আজ তাঁর পক্ষে এসে দাঁড়িয়েছেন।


কংগ্রেস সাংসদের এই মন্তব্যের পরই কড়া পালটা জবাব দ

িয়েছে বিজেপি। মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম আক্রমণ শানিয়ে বলেন, সংঘের যে একটি আলাদা মহিলা শাখা রয়েছে, সেই সাধারণ তথ্যটুকুই রাহুলের জানা নেই। তিনি জানান, রাজনৈতিক সমালোচনা করার অধিকার রাহুলের থাকলেও, মন্তব্য করার আগে তাঁর সঠিক তথ্য জেনে নেওয়া উচিত। রাম কদমের দাবি, দেশজুড়ে আরএসএস-এর মহিলা শাখা অত্যন্ত সক্রিয় এবং সেখানে নারীরা পুরুষদের মতোই সমান গুরুত্ব নিয়ে কাজ করেন। তাঁর পাশাপাশি গেরুয়া শিবিরের অন্যান্য নেতারাও রাহুলের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।