পুবের কলম,ওয়েবডেস্ক: আওয়ামী লীগের সব নেতাকে ভোটে অযোগ্য ঘোষণার প্রস্তাব ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম)। পাশাপাশি তার অঙ্গ সংগঠনের সব কমিটির নেতাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার প্রস্তাবও দিয়েছে দলটি। সোমবার (৭ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএ নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ দাবি জানিয়েছে দলটি।
আরও পড়ুন:
ঘটনা প্রসঙ্গে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, সরকারের নির্বাহী আদেশে যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা বা নিবন্ধন স্থগিত থাকা রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় বা জেলা বা উপজেলা পর্যায়ের কমিটির সদস্যদের আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য অযোগ্য ঘোষণা দিতে হবে।
একইসঙ্গে সংশ্লিষ্ট দলটির অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সকল সদস্যকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করতে হবে। অর্থাৎ আওয়ামী লিগের কেন্দ্রীয় বা জেলা বা উপজেলা পর্যায়ের কমিটির কোনও সদস্য ভোটে অংশগ্রহণ যাতে না করতে পারে সেই প্রস্তাব দিয়েছি। আইন যেহেতু হয়েছে, সে আইনের স্পিরিট মানতে হবে। তাই ইসি যেন তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার ব্যবস্থা খুঁজে বের করে।আরও পড়ুন: