পুবের কলম প্রতিবেদক, বারাসত: বছরের একটি দিন দুঃস্থ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকে উত্তর ২৪ পরগনার গোলাবাড়ি বাজারের জুহি মেডিসিন সেন্টার। রবিবার এই প্রতিষ্ঠানের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীউপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসকদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা।
আরও পড়ুন:
বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ ও সমাজসেবী আলহাজ্ব সেখ আতিউল ইসলাম, শিক্ষাবিদ ড.আজিজার রহমান, বিশিষ্ট চিকিৎসক ডা. বেলাল আলি, ডা. সাত্যকি দাস, ডা. খাইরুল করিম, ডা. সালমান খান, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুন, বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক সাহেব জামান, শিক্ষক ও সাংবাদিক ইনামুল হক, সমাজসেবী ইফতিকার উদ্দিন, শাসন থানার এসআই মোহাম্মদ আফচার আলী, গোলাবাড়ি পল্লী মঙ্গল হাই স্কুলের প্রধান শিক্ষক শফি আলম, কদম্বগাছি আল হেলাল মিশনের তত্ত্বাবধায়ক ইমতিয়াজ হাসান কালাম, শিক্ষক সহিদুল ইসলাম প্রমুখ।
প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ জালাল উদ্দিন জানালেন, আমাদের প্রতিষ্ঠান দুস্থ মানুষের স্বাস্থ্যপরিষেবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।আরও পড়ুন:
বছরের এই দিনটিতে আমরা বিনামূল্যে পরিষেবা দিতে পেরে খুশি হই। এদিন সকাল থেকে ১৪০ জনের রক্তের গ্রুপ,১৭০ জনের ব্লাড সুগার,১৫০ জনের ইসিজি, ৯০ জনের ফুসফুসের পরীক্ষা করা হয়। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রায় ২০০জনকে বিনামুল্যে চিকিৎসা পরিষেবাও দেওয়া হয়েছে।