পুবের কলম, ওয়েবডেস্ক: পিটিআই নেতা তথা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের নাম নো ফ্লাই লিস্টে দিয়েছে শাহবাজ সরকার। ফলে গৃহবন্দি হয়ে গিয়েছেন ইমরান। জানিয়েছেন, এখনও প্রাণনাশের হুমকিতে আছেন। ইমরান খান দেশের ক্ষমতাসীনদের কাছে একটি আবেদন করেছেন।
ওই আবেদনে তিনি বলেন, পাকিস্তানের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তার দলের সঙ্গে বসে দেশকে অগ্রগতির পথে নিয়ে যাওয়ার রাস্তা খুঁজে বের করার সময় এসেছে। আরও বলেন, ‘আমি আলোচনার জন্য আবেদন করছি।আরও পড়ুন:
কারণ, বর্তমানে পাকিস্তানে যা ঘটছে তা প্রকৃত সমাধান নয়।’ লাহোরে জামান পার্কের বাসভবন থেকে ইমরানের বক্তব্য, ‘দেশ বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে।
কিন্তু ক্ষমতাসীন শাসকরা এটা নিয়ে চিন্তিত নন। কারণ, তারা তাদের লুট করা সম্পদ বিদেশে লুকিয়ে রেখেছেন।’ বিদেশি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান জানান, তার দলের শীর্ষ নেতৃত্বর সঙ্গে তাঁকে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। পিটিআই-এর হাজার হাজার সমর্থককে গ্রেফতার করা হয়েছে।আরও পড়ুন:
আরও জানান, তাকে দু’বার হত্যার চেষ্টা করা হয়েছে। তাই এখনও তার জীবন নিরাপদ নয়। তিনি প্রাণনাশের হুমকিতে আছেন। তিনি দাবি করেন, ‘শাহবাজ সরকারের সঙ্গে সেনাবাহিনী, অসামরিক প্রশাসন এবং পাকিস্তানের নির্বাচন কমিশন জোট বেঁধেছে। এরপরও শাহবাজ শরিফের সরকার নির্বাচন করতে ভয় পাচ্ছে। তারা আসলে আমাকে রাজনীতি থেকে বাদ দিয়ে নির্বাচন করতে চায়।’
আরও পড়ুন: