পুবের কলম, ওয়েবডেস্ক: গত কয়েক মাসে ছত্তিশগড়, মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে আত্মসমর্পণ করেছেন কয়েকশো মাওবাদী। দেশ থেকপ মাওবাদ নির্মূল করতে ছত্তিশগড়-সহ একাধিক মাও অধ্যুষিত রাজ্যগুলিতে লাগাতার অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। নিহত হয়েছেন বহু মাওবাদী নেতা। অত্মসমর্পণও করেছেন অনেকে। এপর্যন্ত কতজন মাও নেতা নিহত হয়েছে!
সেই তথ্য জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত মোট ২৯ জন শীর্ষস্তরের মাওবাদী নেতাকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। তাদের মধ্যে চলতি বছরে নিহত হয়েছেন ১৪ জন। তারা মাওবাদী কেন্দ্রীয় কমিটি ও পলিটব্যুরোর সদস্য।আরও পড়ুন:
আরও পড়ুন:
এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী বলেন, “২০১৮ সালে দেশে মাওবাদী উপদ্রুত জেলার সংখ্যা ছিল ১২৬টি। ২০২১ সালে সংখ্যাটি হয় ৯০। ২০২৪ সালের এপ্রিলে ৭০টি, ২০২৫ সালের এপ্রিলে ৩৮টি এবং ২০২৫ সালের অক্টোবরে তা ১১টিতে নেমে এসেছে।” নিত্যানন্দের কথায়, মাওবাদী সহিংসতা বর্তমানে ৮৯ শতাংশ হ্রাস পেয়েছে।