পুবের কলম প্রতিবেদক: প্রত্যাশিতভাবেই অপসরিত হলেন বিধাননগর পুলিশ কমিশনার সুপ্রতীম সরকার। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট দফতর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতার উপনগরী বিধাননগর শহরের পুলিশ কমিশনারকে অপসরণের বিষটি জানানো হয়েছে।
আরও পড়ুন:
সুপ্রতীমের জায়াগায় বিধাননগরের নতুন সিপি হচ্ছেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সিপি আইপিএস গৌরব শর্মা। আর সুপ্রতীমকে পাঠনো হয়েছে ট্রাফিক ও রোড সেফটির এডিজি ও আইজিপি পদে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত ২২ আগস্টে বাগুইআটির মাধ্যমিক দুই পরীক্ষার্থী অপহরণ ও নৃশংস খুনের ঘটনার তদন্তে গাফিলতির অভিযোগে বিধাননগর পুলিশের উপর তীব্র ক্ষুদ্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই থেকেই বিধাননগরের চারিদিকে কান পাতলেই শোনা যাচ্ছিল পুলিশ কমিশনারের অপসারণের কথা। শেষমেশ তাতেই শিলমোহর দিল নবান্ন।
আরও পড়ুন:
এরই আগে, ঘটনা চাউর হতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে সাসপেন্ড হতে হয় বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষ ও এক অফিসারকে। তদন্তে কার্যত বিধাননগর পুলিশের উপর ভরসা হারিয়ে দুই কিশোরের খুনের দায়িত্বভার সিআইডি’র হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই।