পুবের কলম, ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে এবার গৃহবন্দি থেকে তাঁকে জেলে পাঠানোর নির্দেশ দিল ইসলামাবাদের একটি আদালত। বুধবার দেশটির এক হাইকোর্ট বুশরা বিবিকে আদিয়ালা জেলে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। ওই জেলে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীও।
আরও পড়ুন:
প্রসঙ্গত, বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগে ইমরান ও বুশরাকে গত জানুয়ারিতে দোষী সাব্যস্ত করা হয়। দু'জনকেই ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
এরপর থেকে ইসলামাবাদে ইমরান খানের বাড়িতেই গৃহবন্দি রয়েছেন বুশরা বিবি। এবার তাঁকে বানিগালা বাসভবন থেকে আদিয়ালা জেলে পাঠানো হবে। সেখানে তাঁর স্বামী ইমরান খানও বন্দি রয়েছেন।আরও পড়ুন:
জানা গিয়েছে, বুশরা বিবি তাঁর আইনজীবীদের মারফত ইসলামাবাদ হাইকোর্টে জেলে স্থানান্তরের আপিল করেছিলেন। আদালত সেই আবেদনে সাড়া দিয়ে আদিয়ালা জেলে পাঠানোর নির্দেশ দেয়। মামলাকারীর আইনজীবীর দাবি, নিরাপত্তার কারণেই সরকার গৃহবন্দি করার পরিবর্তে বুশরা বিবিকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে।