সাম্প্রতিক রাশিয়ার-ইউক্রেন যুদ্ধে, রাশিয়া কিয়েভ দখলের মরিয়া হয়ে উঠছে। পদে পদে নতুন হামলার আশঙ্কায় কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাস। আজ মঙ্গলবারের মধ্যে সমস্ত শিক্ষার্ত্রী সহ ভারতীয়দের কিয়েভ ছাড়ার নির্দেশ দিয়েছে ইউক্রেন সরকার। ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস আজকে একটি টুইট বার্তায়, শিক্ষার্ত্রী সহ সমস্ত ভারতীয় নাগরিকদের ট্রেন অথবা অন্য কোন মাধ্যমে কিয়েভ ছাড়ার পরামর্শ দিয়েছে।

https://twitter.com/IndiainUkraine/status/1498545929565126658?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1498545929565126658%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.deccanherald.com%2Fnational%2Fgovt-asks-indians-to-leave-kyiv-immediately-1086423.html

স্যাটালাইট চিত্রে দেখা গিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তরে বিশাল সামরিক বাহিনী মোতায়েন করেছে রাশিয়া। এর পর থেকে সেখানকার স্থানীয় বাসিন্দারা রাশিয়ান হামলার প্রতিহতের জন্য প্রস্তুত হয়ে রয়েছে। রাশিয়ার সেনারা স্থানীয় বাসিন্দাদের বলেছে, তারা  নির্ভয়ে দক্ষিনে বেসামরিক এলাকায় চলে যেতে পারেন। ইউক্রেনের দ্বিতীয় শহর খারকিভের মেয়র বলেন, তার শহরে রুশ বাহিনীর গোলাবর্ষণে আবাসিক এলাকায় অন্তত ১১ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।