পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লিতে শনিবার সকাল থেকেই ঝলমলে রোদ দেখা গেলেও, বাতাসের গুণমান এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। জাতীয় রাজধানী ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তার সাথেই 'খারাপ' পর্যায়ে রয়েছে বায়ু দূষণের মাত্রা।

আবহাওয়া দফতর (IMD) সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি রেকর্ড করা হয়েছে। শনিবারও আবহাওয়া মূলত শুষ্ক ও রোদ ঝলমলে থাকবে।
দিনের বেলায় বাতাসের গতিবেগ ১৫ থেকে ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা বাড়লেও দূষণের মাত্রা কমার কোনো লক্ষণ নেই। বিভিন্ন এলাকার বাতাসের গুণমান সূচক (AQI) গুলি হল- আনন্দ বিহার ২৬০ (খারাপ), দ্বারকা সেক্টর-৮ ২৪৩ (খারাপ), চাঁদনি চক ২৩২ (খারাপ), ওখলা ফেস-২: ২২৮ (খারাপ), আইটিও ২২৩ (খারাপ), বুরাড়ি ২০২ (খারাপ)।