নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন হাজারো মানুষ। ১৫৪ বছরের প্রাচীন ঐতিহাসিক ভন্ডেলকার্ক চার্চের সামনে জমে উঠেছিল রীতিমতো উৎসবের আবহ। গান, আলো আর আতশবাজির রোশনাইয়ে ঝলমল করছিল গোটা এলাকা। ঠিক সেই সময়েই ঘটে যায় ভয়াবহ বিপর্যয়। আচমকাই চার্চ ভবনে আগুন লেগে যায়, মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে পুরো কাঠামো।
বৃহস্পতিবার ভোরে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। দূর থেকেও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মুহূর্তের মধ্যে উৎসবের আনন্দ রূপ নেয় আতঙ্কে, হুড়োহুড়ি করে মানুষ নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে স্থানীয় প্রশাসন দ্রুত আঞ্চলিক জরুরি পরিস্থিতি ঘোষণা করে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় একাধিক দমকল ইঞ্জিন ও জরুরি পরিষেবার কর্মীরা। আগুন নেভানোর কাজ এখনও চলছে এবং চার্চের আশপাশের এলাকা ঘিরে ফেলা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। দমকল সূত্রে জানা গেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় চার্চের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হবে। প্রাথমিকভাবে আতশবাজি থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে বলে অনুমান করা হলেও, নিশ্চিত করে কিছু বলা যায়নি।নববর্ষ উদ্যাপনের মাঝেই ভয়াবহ অগ্নিকাণ্ড, আমস্টারডামের ঐতিহাসিক ভন্ডেলকার্ক চার্চে আগুন
মোকতার হোসেন মন্ডল
প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৬, ০২:৩৩
আরও খবর
শেষ হচ্ছে মনোজের মেয়াদ, নতুন সিইও কে হবেন? কমিশনের কাছে ৩ জনের নাম পাঠাল রাজ্য
উস্কানিমূলক পোস্ট করায় এবার মহুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ
'অভিশপ্ত, অজ্ঞ এনজিও': মোদিকে নিয়ে সংবাদ বিতর্কের জেরে নরওয়েজীয় সাংবাদিকের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাগবিতণ্ডা
দিল্লি দাঙ্গা মামলা: মায়ের চিকিৎসার জন্য উমর খালিদের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করল আদালত
কঙ্গোয় ইবোলায় মৃত্যু বেড়ে ১৩১, সতর্ক ভারত, একাধিক পদক্ষেপ কেন্দ্রের
কঙ্গোয় ইবোলায় মৃত্যু বেড়ে ১৩১, সতর্ক ভারত, একাধিক পদক্ষেপ কেন্দ্রের
মিড ডে মিলে অনিয়মের অভিযোগ, বারুইপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
মিড ডে মিলে অনিয়মের অভিযোগ, বারুইপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
অবৈধ নির্মাণের অভিযোগ, অভিষেকের ২টি ঠিকানায় নোটিশ পাঠাল কলকাতা পুরসভা
অবৈধ নির্মাণের অভিযোগ, অভিষেকের ২টি ঠিকানায় নোটিশ পাঠাল কলকাতা পুরসভা
সান দিয়েগোর মসজিদে গুলিবর্ষণ, ট্রাম্পে বললেন, ‘ভয়াবহ পরিস্থিতি’
সান দিয়েগোর মসজিদে গুলিবর্ষণ, ট্রাম্পে বললেন, ‘ভয়াবহ পরিস্থিতি’
ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মীদের পরিবারকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মীদের পরিবারকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
সর্বাধিক পাঠিত
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ শুভেন্দু অধিকারী, নেতা থেকে বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী , যাত্রা.......
"গরুর গায়ে হাত বোলালে কমে রক্তচাপ" গোমাতা নিয়ে ফের মন্তব্য দিলীপের
তামিলনাড়ুতে জট কাটল, সমর্থন বামেদের, মুখ্যমন্ত্রী হওয়ার পথে বিজয়
পুলিশের তৎপরতায় কুলতলিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২ কুখ্যাত সমাজ বিরোধী
মাধ্যমিকে প্রথম দশে নরেন্দ্রপুরের ৭ ছাত্র
মাধ্যমিকে প্রথম দশে নরেন্দ্রপুরের ৭ ছাত্র
মিড ডে মিলে অনিয়মের অভিযোগ, বারুইপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
মিড ডে মিলে অনিয়মের অভিযোগ, বারুইপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চায় মাধ্যমিকের অষ্টম স্থানাধিকারী জয়নগরের মৈনাক
ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চায় মাধ্যমিকের অষ্টম স্থানাধিকারী জয়নগরের মৈনাক
কঙ্গোয় ইবোলায় মৃত্যু বেড়ে ১৩১, সতর্ক ভারত, একাধিক পদক্ষেপ কেন্দ্রের
কঙ্গোয় ইবোলায় মৃত্যু বেড়ে ১৩১, সতর্ক ভারত, একাধিক পদক্ষেপ কেন্দ্রের
শপথ অনুষ্ঠান ঘিরে কলকাতায় কড়া নিরাপত্তা, কোন কোন রাস্তা বন্ধ থাকবে?