পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভায় শাসক ও বিরোধীদের সংঘাত যখন চরমে, তখন এবার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবির। শাসক দলের প্রতি পক্ষপাতিত্ব এবং সংসদীয় নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল বাজেট অধিবেশনেই এই প্রস্তাব আনতে চলেছে বলে সূত্রের খবর। সম্প্রতি লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপন বক্তৃতা দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু শেষ মুহূর্তে সেই অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। পরে জানা যায়, প্রধানমন্ত্রীর উপর সম্ভাব্য শারীরিক হামলার আশঙ্কার কথা উল্লেখ করে স্পিকার ওম বিড়লার পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বিষয়টিকে ঘিরেই তীব্র ক্ষোভ প্রকাশ করে বিরোধীরা।আরও পড়ুন:
আরও পড়ুন:
এই পরিস্থিতিতে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে সংসদের ভিতরেই প্রতিবাদ জানাতে চায় বিরোধী শিবির। ফলে বাজেট অধিবেশনে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক