পুবের কলম প্রতিবেদক: তিন বছর সময়সীমার চুক্তিভিত্তিক চাকরির মধ্যে গ্রামে গিয়ে পরিষেবা দিতে বাধ্য থাকেন রাজ্যের সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা। কিন্তু অনেক সময়ই সেই কাজে ফাঁকি দেন তাঁরা। কেউ গ্রামে গিয়ে পরিষেবা না দিয়ে চুপচাপ তিন বছর কাটিয়ে দেন। কেউ আবার ক্ষতিপূরণের টাকা দিয়ে এই গ্রামে যাওয়াটা এড়িয়ে যান। এবার সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের গ্রামে গিয়ে পরিষেবা দেওয়া এড়িয়ে যাওয়ার প্রবণতা আটকাতে কড়া অবস্থান নিল রাজ্য সরকার।
সম্প্রতি এক বিজ্ঞপ্তি দিয়ে সব মেডিক্যাল কলেজের অ্যাকাউন্ট অফিসারদের রাজ্য সরকার জানিয়ে দিল, জেলা- মহকুমা-স্টেট জেনারেল বা গ্রামীণ হাসপাতালের নির্দেশিত সময়ে ‘বন্ড সার্ভিস’-এর চিকিৎসকরা না গেলে তাদের ভাতা দেওয়া বন্ধ করে দিতে হবে। অর্থাৎ চুক্তিভিত্তিক চাকরির তিন বছরের মধ্যে সিনিয়র রেসিডেন্টরা মাসে যে ৬৫ থেকে ৭৫ হাজার টাকা করে ভাতা পান তা বন্ধ করে হয়ে যাবে, যদি না তারা সরকারের নির্দেশ মেনে গ্রামে পরিষেবা দিতে যান। আর জি কর-কাণ্ডের পরে এটা সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের ওপর একটা কঠোর পদক্ষেপ। স্বাস্থ্য দফতর অবশ্য জানাচ্ছে এই নিয়ম আগেও ছিল। তবে এবার জনস্বার্থে আরও বেশি কঠোর হতে হল রাজ্য সরকারকে। বর্তমানে এমডি বা এমএস পাশের পরে স্বাস্থ্য দফতরের অধীনে কর্মরত সিনিয়র রেসিডেন্ট ডাক্তারের সংখ্যা প্রায় ১০০০-এরও বেশি। সিনিয়ার রেসিডেন্ট ডাক্তাররা জনস্বার্থে পরিষেবা না দিলে তাদের ভাতা বন্ধ করা যথেষ্ট যুক্তিযুক্ত। এই বিষয়ে ওই সমস্ত নিয়ম ভাঙা সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা যে-সমস্ত মেডিক্যাল কলেজে পড়েছেন সেখানকার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের ওপরও দায় চাপাচ্ছে রাজ্য সরকার। স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে নিয়ম না মানার সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের অবিলম্বে রিলিজ করে দিতে হবে। ২০২৫ সালের পয়লা জানুয়ারি এই সংক্রান্ত আর কোনও অজুহাত মানা হবে না। চুক্তিভিত্তিক চাকরির দ্বিতীয় বা তৃতীয় বর্ষে গ্রামে গিয়ে পরিষেবা দেওয়া নিয়ে কোনও সমঝোতা করা যাবে না। অবশ্য নিজেদের পারফরম্যান্স ভালো থাকলে কাউন্সেলিংয়ের সময় পছন্দের পোস্টিংয়ের সুযোগ মিলবে তাঁদের। উল্লেখ্য, কিছুদিন আগে সরকার নির্দেশিত হাসপাতালে না যাওয়ার জন্য কলকাতার বেশ কয়েকটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৩১ জন সিনিয়র রেসিডেন্ট ডাক্তারকে প্রতি বছর ১০ লক্ষ টাকা হিসেবে ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে বলা হয়। তখন তাঁরা অধ্যক্ষ-উপাধ্যক্ষদের ওই ক্ষতিপূরণ মুকুবের জন্য অনুনয়-বিনয় করলে রাজ্য সরকার সেই টাকা মকুব করে। তবে এবার গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত ও জনকল্যাণকর করতে চুক্তিভিত্তিক সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের গ্রামে যাওয়া বাধ্যতামূলক করতে কড়া নির্দেশ দিল রাজ্য সরকার।আরও খবর
ভোটের আগে পুরোহিত ও মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার
‘বেঁচে থাকলেও নেতানিয়াহুকে খুঁজে বের করে মারব’, কড়া হুঁশিয়ারি ইরানের
পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের ভোটের দিন ঘোষণা আজ, বিকেলে সাংবাদিক বৈঠক নির্বাচন কমিশনের
গ্যাস সঙ্কটের সুযোগে বুকিংয়ের নামে প্রতারণা, সতর্কবার্তা পুলিশের
‘বিচারাধীন’ তালিকা থেকে মুক্তি পেতে পারেন ৩৬ লক্ষ, আগামী সপ্তাহেই তালিকা প্রকাশ হতে পারে
‘বিচারাধীন’ তালিকা থেকে মুক্তি পেতে পারেন ৩৬ লক্ষ, আগামী সপ্তাহেই তালিকা প্রকাশ হতে পারে
গুজরাতের ২০টি জেলায় দুই লক্ষেরও বেশি শিশু অপুষ্টিতে ভুগছে, রাজ্য সরকার বিধানসভায় জানিয়েছে
গুজরাতের ২০টি জেলায় দুই লক্ষেরও বেশি শিশু অপুষ্টিতে ভুগছে, রাজ্য সরকার বিধানসভায় জানিয়েছে
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশ থেকে নরেন্দ্র মোদির 'গ্যারান্টি'
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশ থেকে নরেন্দ্র মোদির 'গ্যারান্টি'
ভুয়ো ভিডিও ছড়ানোয় আমিরাতে ভারতীয়সহ ১০ জন গ্রেপ্তার
ভুয়ো ভিডিও ছড়ানোয় আমিরাতে ভারতীয়সহ ১০ জন গ্রেপ্তার
যুদ্ধবিরতির জন্য 'হাতেপায়ে ধরছে' যুক্তরাষ্ট্র: ট্রাম্পের দম্ভ চূর্ণ তোপ আরাগচির
যুদ্ধবিরতির জন্য 'হাতেপায়ে ধরছে' যুক্তরাষ্ট্র: ট্রাম্পের দম্ভ চূর্ণ তোপ আরাগচির
রান্নার গ্যাসের সংকট নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে বিরোধীরা: কংগ্রেসকে বিঁধলেন প্রধানমন্ত্রী
রান্নার গ্যাসের সংকট নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে বিরোধীরা: কংগ্রেসকে বিঁধলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর